টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিস কোর্টেও ফুটবলফেবারিট কোনোমতেই নয়, তবে দলকে নিয়ে প্রত্যাশার বড় একটা ছবি আঁকতে পারেন সুইজারল্যান্ড কোচ ওটমার হিজফেন্ড। টেনিসের মহাতারকা রজার ফেদেরারকে পাশে পেয়ে গেছেন তিনি। ফ্রেঞ্চ ওপেনের মহা ব্যস্ততার মধ্যেও বিশ্বকাপ উত্তেজনা ফেদেরারের গায়ে। স্বপ্ন দেখছেন এই গ্রীষ্মেই তিনটি উৎসব করার। ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন—দুটি উৎসবের উপলক্ষ নিজেই। তৃতীয়টি করতে চান দক্ষিণ আফ্রিকায় তাঁর দেশ সুইজারল্যান্ডের গ্রুপ পর্ব পেরোনোর আনন্দে। ‘এইচ’ গ্রুপে সুইজারল্যান্ডের তিন প্রতিপক্ষ হন্ডুরাস, চিলি এবং ফেদেরারের চিরপ্রতিদ্বন্দ্বী নাদালের দেশ মহা ফেবারিট স্পেন। তার পরও সুইজারল্যান্ডকে নিয়ে আঁকছেন দ্বিতীয় রাউন্ডের স্বপ্ন, ‘গ্রুপ পর্বেই সেরা একটি দলের বিপক্ষে খেলার সুবিধা-অসুবিধা দুটিই থাকতে পারে। আমি নিশ্চিত নই, তবে আশা করছি, আমরা শেষ ১৬ কিংবা কোয়ার্টার ফাইনালে যাব। আমরা অপেক্ষায় আছি।’ তিনটি উৎসবের স্বপ্ন নাদালেরও। ফুটবলের বাস্তবতা জানেন বলেই নাদাল করেছেন একটু রসিকতা, ‘অবশ্যই আমরা ভালো দল। আমার ধারণা, স্পেন-সুইজারল্যান্ডের মধ্যে তুলনা চলে না!’ এএফপি।রুনি-জেরার্ডের শার্টবরাবরের মতো এবারও প্রিয় তারকার জার্সি জোগাড় অভিযানে হুমড়ি খেয়ে পড়েছে ভক্তকুল। এই অভিযান বিশ্বজুড়েই। তবে ব্রিটিশরাই যেন এক ধাপ এগিয়ে। রুনি-টেরি-ল্যাম্পার্ডদের জার্সি ক্রেতাদের ভিড়ে বিপণিবিতানগুলো সরগরম। নিজ দেশের তারকাদেরসহ অন্য দেশের তারকাদের জার্সিও দেদার কিনছে ইংলিশরা। তবে জানা গেছে, বিক্রির তালিকায় সবার ওপরে রুনি এবং স্টিফেন জেরার্ডের জার্সি। এমনকি মেসি, রোনালদোও এ ক্ষেত্রে রুনি-জেরার্ডের কাছে পরাজিত। তবে মেসির জার্সি দ্রগবা, কাকা, অঁরি, ল্যাম্পার্ডদের চেয়ে বিকোচ্ছে দ্বিগুণ। ওয়েবসাইট।পেপের মুক্তিজন্মভূমি ব্রাজিলের বিপক্ষে স্বপ্নের সেই ম্যাচ খেলার সুযোগ তাহলে পেয়েই যাচ্ছেন পেপে! হ্যাঁ, ২৫ জুন ব্রাজিলকে হারিয়ে প্রতিশোধের আগুন নেভানোর চূড়ান্ত স্বপ্নই এখন সাজাতে পারেন পর্তুগাল ডিফেন্ডার পেপে। কারণ বিশ্বকাপে খেলা আর পেপের মাঝে যে সংশয়ের দেয়াল তুলে রেখেছিল ডান হাঁটুর ইনজুরি, তা থেকে এখন পুরোপুরি মুক্ত ব্রাজিলে জন্ম নেওয়া ২৭ বছর বয়সী রিয়াল মাদ্রিদ ডিফেন্ডার। রিয়াল ও পর্তুগালের চিকিৎসক দল একমত হয়ে জানিয়েছে, পেপে এখন জাতীয় দলের অনুশীলনে যোগ দিতে পারে। গত নভেম্বরে এক প্রীতি ম্যাচে পর্তুগালকে ৬-২ গোলে বিধ্বস্ত করেছিল ব্রাজিল। কাকতালীয়ভাবে বিশ্বকাপেও ব্রাজিল-পর্তুগাল পড়েছে একই গ্রুপে। আর দুই দলের সাক্ষাৎ ২৫ জুন। এই ম্যাচ সামনে রেখেই পেপে কদিন আগে হুঙ্কার ছুড়েছিলেন, ‘প্রতিশোধ নিতে ওই ম্যাচের দিকেই তাকিয়ে আছি আমি।’ ওয়েবসাইট।