টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেভেজ কেন একা?আর সবাই এক ছাদের নিচে দুজন করে। কেবল কার্লোস তেভেজের বেলায় ব্যতিক্রম! পুরো একটা ঘরের চাবি কি না তাঁর কাছেই! না, একঘরে করে রাখা হয়নি তাঁকে। নেই নাকডাকার মতো কোনো সমস্যা। দলের অন্যরা তাহলে কী দোষ করলেন? ২৬ বছর বয়সী তেভেজ বলছেন, ‘এটা পুরোপুরি আমার ব্যক্তিগত বিষয়। মাঠে নামার আগে মনঃসংযোগের জন্য একাই একটা কক্ষে থাকি আমি।’ ‘বাহ্, তবে কি তেভেজ একাই মাঠে খেলতে নামে? তবে কি আমরা মাঠে ঘাস কাটি?’—দলের অন্যরা এমন অনুযোগের সুর তুললেও তুলতে পারেন। কিন্তু না, তাঁরা কেউই বিষয়টি নিয়ে মাথা ঘামাতে যাচ্ছেন না। কারণ তেভেজ বলছেন, ‘ঘুমের সময় কেউ টেলিভিশন চালাবে—এটা ভীষণ অপছন্দ আমার। ব্যাপারটা একটু অদ্ভুতই বটে, তবুও আমি তাই করি। আর মাঝেমধ্যে আমি ঘরে হাঁটাহাঁটিও করি, একদম দিগম্বর হয়ে।’ ও, তাহলে এই ব্যাপার! ওয়েবসাইট।আর্জেন্টিনা নয়, ব্রাজিলআর্জেন্টিনা বিশ্বকাপ জিতবে? ‘দূ-র’। তাহলে কে? ‘অবশ্যই ব্রাজিল’। বিশ্বকাপ নিয়ে ব্রাজিল প্রেসিডেন্ট লুলা ডা সিলভার অনুমানটা এমনই। আর্জেন্টিনা কেন বিশ্বকাপ জিততে পারবে না, এর একটা ব্যাখ্যাও দিয়েছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট। আর্জেন্টিনা খেলোয়াড়দের জন্য বউ আর বান্ধবীদের সঙ্গ উন্মুক্ত করে দিয়েছেন কোচ ডিয়েগো ম্যারাডোনা। লুলা বলেছেন, এটাই আর্জেন্টিনার জন্য কাল হয়ে দাঁড়াবে। তবে ব্রাজিলের সাফল্যের ব্যাপারে শতভাগ নিশ্চিত তিনি। সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ব্রাজিল বিশ্বকাপ জিতবে, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই।’ ওয়েবসাইট।লালাসের চাওয়াঅ্যালেক্সি লালাসের কথা মনে আছে? সেই যে লম্বা চুল আর দাড়ি! মাথায় ব্যান্ড! যুক্তরাষ্ট্রের এই ফুটবলার ১২ বছর আগে অবসরে গেছেন। এবার বিশ্বকাপে ইংল্যান্ডকে বাড়ি পাঠিয়ে দেবে যুক্তরাষ্ট্র—এমনটাই প্রত্যাশা তাঁর! বলছেন, ‘সুবিধা নেওয়া জন্য অবশ্যই আপনি সবকিছু করবেন। আমি আশা করছি, এতে রুনি উত্তেজিত হয়ে একটা কিছু ঘটিয়ে ফেলবে এবং বাইরে চলে যাবে। রুনিকে শিশুর মতো আচরণ করা দেখতে ভালোই লাগবে আমার।’ বিশ্বকাপে একবারই মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড-যুক্তরাষ্ট্র। ১৯৫০ বিশ্বকাপের সেই ম্যাচে যুক্তরাষ্ট্র জিতেছিল ১-০ গোলে। ম্যাচটি ইতিহাসের পাতায় ঠাঁই পেয়েছে বড় অঘটন হিসেবে। এবারও কি...? ওয়েবসাইট।