টুকিটাকি
মাইকনের উপলব্ধিব্রাজিল এখন আর ‘সুন্দর ফুটবল’ খেলে না—এটা নিয়ে যতই সমালোচনা হোক, কোচ কার্লোস দুঙ্গা চলেছেন তাঁর নীতিতে। সুন্দর ফুটবলের চেয়ে জয়টাকেই বেশি প্রাধান্য দিচ্ছেন সাবেক ব্রাজিল অধিনায়ক, কিন্তু শুধু তো শিরোপা নয়, ব্রাজিলের কাছে ‘জোগো বনিতো’ও দেখতে চায় সমর্থকেরা। প্রত্যাশা মিটবে কি না কে জানে, তবে দলের ফুলব্যাক মাইকনের কথা শুনে হতাশই হতে হবে। ‘আমি চ্যাম্পিয়ন হতে চাই। সেটা জোগো বনিতো খেলে হোক আর না খেলেই হোক। আপনি আপনার চিরায়ত খেলার ধরন বেছে নিতে পারেন অথবা পারেন কুৎসিত ফুটবল খেলতে, কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ১১ জুলাই ব্রাজিলের ফাইনালে খেলা’—মাইকন বুুঝিয়ে দিলেন তাঁর কাছে শিরোপা জয়ই সবকিছুর আগে। পূর্বসূরিদের সেই ঐতিহ্য রক্ষার চেয়ে বিশ্বকাপ জয়ই তাঁর কাছে আসল। ইন্টার মিলান ডিফেন্ডার এও বলে দিয়েছেন, বিশ্বকাপ জয়ের দিকেই এখন বেশি তাকিয়ে আছে তাঁর দেশবাসী। ওয়েবসাইট।বিদেশি নিষিদ্ধঅন্যান্য দলের প্র্যাকটিস নিয়ে যখন বিশ্ব মিডিয়ায় মাতামাতি, তখন অনেকটা লোকচক্ষুর আড়ালে উত্তর কোরিয়া! দ্বিতীয় বিশ্বকাপের প্রস্তুতি তারা নিচ্ছে অনেকটা গোপনীয়তায়। টিভি ক্রু আর ফিফার টিভি ছাড়া তাদের অনুশীলনে অন্য কোনো বিদেশি সাংবাদিকের ঢোকার অনুমতি নেই! তার মানে, কিম জং হুনের দল বিদেশি সংবাদমাধ্যমে এখন আসতে চাইছেন না! ব্যাপারটা নিয়ে নমনীয় ফিফা। তবে কথা হচ্ছে, ১৫ জুন ব্রাজিলের বিপক্ষে মাঠে নামলে বিদেশি মিডিয়ার দৃষ্টি এড়িয়ে রাখতে পারবে উত্তর কোরিয়া? ওয়েবসাইট।নাইজেরিয়ার স্বপ্নআর্জেন্টিনাকে গ্রুপে পেয়ে দারুণ উচ্ছ্বসিত নাইজেরিয়া! তাদের সামনে নাকি প্রতিশোধ নেওয়ার সুযোগ এসে গেছে। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধই! বিশ্বকাপে এ পর্যন্ত আর্জেন্টিনা-নাইজেরিয়া মুখোমুখি হয়েছে দুবার (১৯৯৪ ও ২০০২)। দুবারই জিতেছে আর্জেন্টিনা। নাইজেরিয়ার ‘আর্জেন্টিনা দুঃখ’ আরও আছে। ২০০৮ সালে বেইজিং অলিম্পিকের ফাইনাল এবং ২০০৫-এ ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের ফাইনাল—দুবারই নাইজেরিয়ানদের কাঁদিয়ে সোনা আর শিরোপা উৎসব করেছে আর্জেন্টিনা। নাইজেরিয়ার এত স্বপ্নভঙ্গের বেদনা যাদের হাতে, সেই আর্জেন্টিনাকে গ্রুপসঙ্গী পাওয়া ঈশ্বরের আশীর্বাদ মনে করতে পারে নাইজেরিয়ানরা। ২৮ বছর বয়সী আক্রমণাত্মক মিডফিল্ডার পিটার ওদেমউইঙ্গি বলে দিয়েছেন, প্রতিশোধ নিতে মুখিয়ে আছেন তিনি। শুধু আর্জেন্টিনাকে হারানো নয়, ডোরাকাটা বেণিচুলওয়ালা এই ফুটবলারের স্বপ্নটা আরও বড়, ‘আমরা আশা করি, আর্জেন্টিনার সঙ্গে ভালো লড়াই করব এবং কয়েকটি গোলও করব।’ শুধু আর্জেন্টিনাকে হারানো নয়, নাইজেরিয়া হতে চায় গ্রুপ চ্যাম্পিয়নও। ওয়েবসাইট।