টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিয়াভোনে প্রেরণাপ্রথম ইতালিয়ান নারী হিসেবে গ্র্যান্ড স্লাম শিরোপা জিতেছেন ফ্রান্সেসকা শিয়াভোনে। সেটাও ১২ বছর ধরে চেষ্টা করে, জিতেছেন ক্যারিয়ারের এই শেষবেলায় এসে ২৯ বছর বয়সে। চেষ্টায় কী না হয়! শিয়াভোনের উদাহরণ দিয়েই শিষ্যদের অনুপ্রাণিত করছেন মার্সেলো লিপ্পি। ইতালির এই দলটা নাকি বুড়ো। তবে বয়স যে স্রেফ সংখ্যা ছাড়া কিছু নয়, শিয়াভোনেই তো তাঁর জলজ্যান্ত প্রমাণ। শিয়াভোনেকে প্রেরণার প্রতীক মানছেন লিপ্পি, ‘আমি শুরু থেকে শেষ পর্যন্ত ওর খেলা দেখেছি টিভিতে। এখন থেকে সেই হবে আমাদের প্রতীক। চার বছর আগে আমি বলেছিলাম, অলিম্পিকে সোনা জেতা ইতালিয়ান মেয়েদের ওয়াটার পোলো দলটা আমাদের জন্য হবে প্রেরণা। এবার আমাদের জন্য প্রেরণা হবে শিয়াভোনে।’ এএফপি।শুধুই বিশ্বকাপসেস ফ্যাব্রিগাস বার্সেলোনায় আসছেন কি না, এটা নিয়ে একটা আলোচনা চলছে ফুটবল-বিশ্বে। ফ্যাব্রিগাসকে পেতে ৩ কোটি ৫০ লাখ ইউরোর প্রস্তাব করেছিল বার্সেলোনা। কিন্তু কাতালানদের এই প্রস্তাব বিনয়ের সঙ্গেই প্রত্যাখ্যান করেছে ইংলিশ ক্লাব আর্সেনাল। হাল ছেড়ে না দিয়ে বার্সা কর্তৃপক্ষ সম্ভব সব পথেই হাঁটতে প্রস্তুত। কিন্তু দুই ক্লাবের এই টানাটানি স্পেন তারকার বিশ্বকাপ ভাবনায় কোনো ব্যাঘাত ঘটাবে না তো! ২৩ বছর বয়সী এই মিডফিল্ডার জানালেন, ক্লাব নিয়ে ভাবনাটা তিনি শিকেয় তুলে রেখেছেন। এখন তাঁর ভাবনাজুড়ে কেবলই জাতীয় দল আর বিশ্বকাপ। তাঁর জাতীয় দলের সতীর্থ পেদ্রো রদ্রিগেজই দিয়েছেন এই খবর, ‘বার্সেলোনা নিয়ে সে অবশ্যই আগ্রহী। তবে এ মুহূর্তে তাঁর চিন্তাজুড়ে শুধুই জাতীয় দল।’ এএফপি। বিশ্বাসঘাতক নন ব্যারিয়সবিশ্বকাপের স্বপ্ন পূরণ করতে দেশ ছেড়েছেন, ভুলেছেন নাড়ির টান। আর্জেন্টিনার হয়ে নয়, লুকাস ব্যারিয়সকে দেখা যাবে প্যারাগুয়ে দলে। তাই বলে আর্জেন্টিনার কেউ যেন বিশ্বাসঘাতক না মনে করে। আর্জেন্টিনার হয়ে খেলার সুযোগ পেলে কি আর প্যারাগুয়ে দলে নাম লেখান! গত মৌসুমে জার্মান লিগে দুর্দান্ত খেলেও বাস্তববাদী ব্যারিয়স বুঝতে পেরেছিলেন, ম্যারাডোনার দলে তাঁর জায়গা হবে না। মায়ের জন্মভূমিকেই বেছে নিয়েছেন দল হিসেবে। ‘আমাকে সুযোগ দেননি বলে ম্যারাডোনার প্রতি কোনো রাগ নেই আমার। একজন প্যারাগুইয়ান হিসেবে আমি গর্বিত।’ প্যারাগুয়ের হয়ে অভিষেকের পর গত তিনটি প্রস্তুতি ম্যাচে তিন গোল করা ব্যারিয়স না আবার বিশ্বকাপে আর্জেন্টাইন সমর্থকদের জন্য আফসোসের কারণ হয়ে দাঁড়ান! ওয়েবসাইট।