টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাবারেজের দাবি১৯৩০ ও ১৯৫০—দুবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন তারা। তবে দক্ষিণ আমেরিকার দেশ উরুগুয়ের ফুটবলের সেই সোনালি দিন আর নেই। শিরোপা তো শিরোপা, বিশ্বকাপে খেলার ছাড়পত্রটাই নিয়মিত মেলে না। এবারও মিলেছে অনেক কাঠখড় পুড়িয়ে, প্লে-অফ খেলে। এই দলের কোচ আর কত বড় আশার ছবি আঁকাবেন! উরুগুইয়ান কোচ অস্কার তাবারেজের তৈরি কল্পনার ছবিটা কিন্তু বিপুলায়তনই। তাবারেজ প্রথম ম্যাচেই হারিয়ে দিতে চান ’৯৮-এর চ্যাম্পিয়ন ফ্রান্সকে, ‘তাদের প্রতি শ্রদ্ধাই আছে আমাদের এবং এটাও জানি, কাজটা কঠিন। তবে লক্ষ্য অবশ্যই ফ্রান্সকে হারানো।’ ফ্রান্সকে হারালে বাকি থাকে মেক্সিকো আর স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ‘এ’ গ্রুপ থেকে তাহলে উরুগুয়ে দ্বিতীয় রাউন্ডে যাচ্ছেই, নাকি? ওয়েবসাইট।ম্যাথাউসের চোখেমাইকেল বালাক যেন জার্মানির সব আত্মবিশ্বাসের একমাত্র জোগানদাতা। বালাক নেই বলে একটা হাহাকার উঠে গেছে জার্মানির কিংবদন্তি ফুটবলারদের মধ্যে। বানের বেগে! সেই তালিকায় নাম লেখালেন লোথার ম্যাথাউসও। দিন দুই-তিন আগে জার্মান ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকা ফ্রাঞ্জ বেকেনবাওয়ার বলেছেন, এই জার্মানি বিশ্বকাপ জিততে পারবে না। না, সর্বোচ্চ পাঁচটি বিশ্বকাপে রেকর্ড ২৫টি ম্যাচ খেলা ম্যাথাউস ‘কাইজারের’ মতো প্রত্যাশার গলায় ছুরি চালাননি। তবে ব্যক্তিগত নৈপুণ্যের ঝলকে দলকে পথ দেখাবেন, এই জার্মানি দলে এমন খেলোয়াড়ের বড় অভাব দেখছেন তিনি, ‘জার্মানির প্রতি সর্বোচ্চ প্রত্যাশাই থাকবে আমার। জার্মানি দলে দীপ্তিময় পারফরমারের ঘাটতি রয়েছে, যাঁরা একাই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। এবং অবশ্যই এই শূন্যতা গত কয়েক বছরেরই।’ আশা তো করছেন, কিন্তু কতটা? ম্যাথাউসের বিশ্বাস, জার্মানি অন্তত কোয়ার্টার ফাইনালে যাবে। তাঁর দৃষ্টিতে ফেবারিট হচ্ছে ব্রাজিল, স্পেন ও আর্জেন্টিনা। ওয়েবসাইট।নিলের প্রেরণামৃত্যুপথযাত্রী ছেলের পাশে দাঁড়াতে বিশ্বকাপ-স্বপ্ন বিসর্জন দিয়েছেন ব্র্যাড জোন্স। এর ফলে অস্ট্রেলিয়া দল তাঁকে হারাল ঠিকই, কিন্তু সেখান থেকে পেল মহামূল্যবান এক সম্পদ—প্রেরণা! জোন্সের চার বছরের ছেলে লুকা লিউকোমিয়ায় আক্রান্ত। খবর পেয়ে অস্ট্রেলিয়ান রিজার্ভ গোলরক্ষক জোন্স চলে যান অসুস্থ ছেলের কাছে। বাবা-ছেলের এই ভালোবাসা থেকেই অস্ট্রেলিয়া দল প্রেরণা খুঁজছে বলে জানিয়েছেন অধিনায়ক লুকাস নিল, ‘ওই ঘটনা সত্যিই দলকে এক সুতোয় গেঁথেছে। আমাদের বাড়তি প্রেরণা জোগাচ্ছে, যেটি আমাদের প্রয়োজন ছিল।’ হায় রে বিশ্বকাপ! কত বিচিত্র অভিজ্ঞতার সঙ্গেই না পরিচয় করিয়ে দেয়! ওয়েবসাইট।