টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘ মহাসচিবওবিশ্বকাপের সবচেয়ে বড় মাহাত্ম্য—সমাজের উঁচু-নিচুর ভেদাভেদ গলিয়ে রাজা থেকে প্রজা, সবাইকে নামিয়ে আনে এক কাতারে। মানবতার জয়গানে সবাই এক পরিচয়ে, অভিন্ন পতাকাতলে। বিশ্বকাপ কেন্দ্র করে পুরো বিশ্বই নাচছে উন্মাদনার নৃত্য। তাতে নাম দিলেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনও। ভদ্রলোক এক অর্থে পুরো পৃথিবীরই অভিভাবক। তাই তাঁর উপলব্ধিটাও বড়। দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপকে তিনি অবহিত করেছেন ‘মানবতার জয়’ হিসেবে। তিনি নিজেও এখন দক্ষিণ আফ্রিকায়। পরশু জোহানেসবার্গে বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপের স্বাগতিক হওয়াটা মানবতার জয়। এটা আফ্রিকানদের জন্য গর্বের। বিশ্বের মানুষ বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোর মানুষের জন্য এটা আলোকবর্তিকা। এখন সময় স্বপ্নকে বাস্তবে রূপান্তরের।’ এএফপি।ইতোর প্রতিজ্ঞাএকই সূর্য প্রতিদিন ওঠে, কিন্তু প্রতিদিনই কি একই রূপ থাকে তার? নিয়ত পরিবর্তনশীল পৃথিবীও। স্যামুয়েল ইতোও। এত অহেতুক কাব্য হচ্ছে কেন? কারণ ক্যামেরুনের তারকা এরই মধ্যে পাল্টে গেছেন। না, শরীরে, অবয়বে পাল্টাননি; পাল্টেছে তাঁর মত। রজার মিলার মন্তব্যে ত্যক্ত-বিরক্ত হয়ে এই তো কদিন আগে বিশ্বকে চমকে দিয়ে ইতো ঘোষণা করেছিলেন, বিশ্বকাপ তিনি বয়কট করবেন। দিন কয়েকের ব্যবধানে সেই ইতোই এখন স্বপ্নের ছবি আঁকছেন পুরো আফ্রিকার প্রতিনিধি হয়ে! আফ্রিকার মাটিতে বিশ্বকাপ, পেলেসহ অনেকেই বলছেন আফ্রিকার সম্ভাবনার কথা। কিন্তু ক্যামেরুনের অধিনায়ক স্যামুয়েল ইতো আর কোনো সম্ভাবনার আপ্ত্যবাক্যে নয়; স্পষ্টই জানিয়ে দিলেন বিশ্বকাপ জিততে আফ্রিকানরা প্রস্তুত, ‘বিশ্বকাপ জিততে আফ্রিকান দলগুলো প্রস্তুত। আমি আশা করছি, বিশ্ববাসীও এটা স্বীকার করবে। বিশ্ববাসীকে এটা দেখানোর সুযোগ যে আফ্রিকা শুধু দারিদ্র্য আর রোগশোকের চারণভূমি নয়।’ ওয়েবসাইট।ক্ষুব্ধ গালাসকোচ তাঁকে অধিনায়কত্ব দেননি, তাই বেজায় চটেছেন উইলিয়াম গালাস। ফ্রান্স ডিফেন্ডার কোচের এই সিদ্ধান্তের প্রতিবাদ হিসেবে বিশ্বকাপ চলাকালে কোনো কথাই বলবে না ঠিক করেছেন। ফ্রান্সের এক মুখপাত্রের দেওয়া তথ্য, উইলিয়ামের সিদ্ধান্ত, তিনি বিশ্বকাপে মিডিয়ার সঙ্গে কথা বলবেন না। দলের সিনিয়র সদস্য হিসেবে গালাস আশায় ছিলেন, কোচ রেমন্ড ডমেনেখ এবার তাঁর হাতেই পরিয়ে দেবেন অধিনায়কের বাহুবন্ধনী কিন্তু গালাসের সেই আশায় গুড়ে বালি। দুই মৌসুম আগে আর্সেনালের অধিনায়ক হিসেবে তাঁর কর্মকাণ্ড বিশেষ সুবিধার ছিল না। এক সতীর্থের সঙ্গে মারপিটও করেছিলেন বলে খবর রটেছিল। ডমেনেখ কী করে তাঁকে অধিনায়কত্ব দেন! নিয়মিত অধিনায়ক থিয়েরি অঁরিকে যেহেতু বদলি হিসেবে নামাতে চাইছেন কোচ, তাই প্যাট্রিক ভিয়েরাই অঁরির অনুপস্থিতিতে সামলাবেন মাঠের দায়িত্ব। ওয়েবসাইট।