টুকিটাকি
এবার রেফারিওবিশ্বকাপ শুরুর আগে দলে দলে হানা দিয়েছে ইনজুরি। মাইকেল বালাক, মাইকেল এসিয়েন, রিও ফার্ডিনান্ড, জন ওবি মিকেল, নানি—তালিকাটা বেশ লম্বা। দ্রগবা, রোবেন, পিরলোরা ছিটকে না পড়লেও এখনো শঙ্কার খাঁচায় বন্দী। এবার ইনজুরির শিকার একজন রেফারি। ১৩ জুন আলজেরিয়া-স্লোভেনিয়ার ম্যাচ পরিচালনার দায়িত্ব ছিল চিলির রেফারি পাবলো পোজো কুইন্তেরেজ। কিন্তু তাঁর দুর্ভাগ্যে কপাল পুড়ল দুই সহকারী রেফারিরও। এই ম্যাচের পুরো রেফারি সেটআপই বদলে দিয়েছে ফিফা। রয়টার্স।ফুটবল আরাধনাবিশ্বকাপ ফুটবল গোটা পৃথিবীকে নিয়ে আসছে এক পতাকার নিচে। এই সময়ে কি ফুটবলের সৃষ্টিকর্তাকে ভুলে থাকা যায়? চিলিয়ান এক গির্জার উপাসক ভাবলেন, থাকা যায় না। তাই ফুটবলের জন্য ধন্যবাদ জানিয়েছেন ঈশ্বরকে, ‘যিশু, ফুটবলের জন্য তোমাকে ধন্যবাদ।’ ইসালদো বেত্তিন নামের ওই ধর্মযাজকের বিশ্বাস, ঈশ্বর এবং ফুটবল পরস্পর সমার্থক। ধর্মযাজক ইসালদোর ফুটবলের প্রেম বেশ গভীর। ২০০৬ বিশ্বকাপের পুরো মাস গির্জা বন্ধ করে দিয়েছিলেন তিনি। চিলিয়ান ধর্মযাজক হলেও তাঁর জন্ম ব্রাজিলে। ওয়েবসাইট।জয়াসুরিয়া ও মেন্ডিস বাদসপ্তাহ দুয়েক আগে দায়িত্ব নেওয়া প্রধান নির্বাচক অরবিন্দ ডি সিলভার প্রথম দলে জায়গা হলো না তাঁর দীর্ঘদিনের সতীর্থ সনাৎ জয়াসুরিয়ার। বাদ পড়েছেন অজন্তা মেন্ডিসও। ১৫-২৪ জুন শ্রীলঙ্কার ডাম্বুলায় বসছে এবারের এশিয়া কাপ। ওয়েবসাইট।শ্রীলঙ্কা দল: কুমার সাঙ্গাকারা (অধিনায়ক), মুত্তিয়া মুরালিধরন, মাহেলা জয়াবর্ধনে, তিলকরত্নে দিলশান, উপুল থারাঙ্গা, থিলান সামারাবীরা, অ্যাঞ্জেলো ম্যাথুস, ফারভিজ মাহারুফ, চামারা কাপুগেদারা, নুয়ান কুলাসেকারা, চানাকা ভেলেগেদারা, লাসিথ মালিঙ্গা, সুরজ রণদিভ, রঙ্গনা হেরাথ, থিলান কান্দাম্বি।