টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রুইফ ফাউন্ডেশনদক্ষিণ আফ্রিকাকে যেন দুই হাতে ভরে দেওয়ার প্রতিজ্ঞাই করেছে বিশ্বকাপ। দক্ষিণ আফ্রিকান ফুটবলের উন্নয়নের জন্য দিন দুই আগে বিশাল অঙ্কের অনুদান দিয়েছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন। বেলজিয়ামের সঙ্গে জোট বেঁধে ২০১৮ বিশ্বকাপের আয়োজক প্রার্থী হল্যান্ড যেন আরও এক ধাপ এগিয়ে। দক্ষিণ আফ্রিকায় একটি ফুটবল শিক্ষার স্কুল খুলতে এক লাখ ইউরো অনুদান দিয়েছে তারা। কিংবদন্তি ইয়োহন ক্রুইফের নামানুসারে জোহানেসবার্গের পাশের শহর হিলব্রোতে নির্মাণাধীন এই স্কুলের নাম রাখা হয়েছে ক্রুইফ ফাউন্ডেশন কোর্ট। গত পরশু হয়ে গেল এর উদ্বোধন। আর ২০১৮ বিশ্বকাপের আয়োজক হতে বেলজিয়াম-হল্যান্ড বিডের প্রেসিডেন্ট রুদ খুলিত এবং ইয়োহন ক্রুইফের উপস্থিতিতে এই স্কুলের উদ্বোধন করেছেন জিওভানি ফন ব্রঙ্কহর্স্ট। ক্রুইফ বলেছেন, ‘এটা আমাদের তৈরি ১২০তম স্কুল। এটা শিশুদের ফুটবল খেলার পাশাপাশি জনগণের উন্নয়নেও ভূমিকা রাখবে। শিশুদের সামাজিক দায়বদ্ধতা শেখাবে।’ রয়টার্স।‘টুইটার’-এর টুকটাক ‘খুব হয়েছে, এবার তবে খ্যামা দাও। টুইটার নিয়ে টুঁ-শব্দটি শুনতে চাই না।’ গত পরশু এমন কথাই জানিয়ে দিলেন হল্যান্ড ফুটবল দলের মুখপাত্র। হল্যান্ডের ২৩ বছর বয়সী স্ট্রাইকার এলজেরো ইলিয়া অবশ্য সব নষ্টের গোড়া। এক বন্ধুর সঙ্গে ইন্টারনেট চ্যাটের সময় ঝামেলাটা পাকিয়েছিলেন। বন্ধুটি ‘নিগার’ বলে গালি দিতেই ‘মরক্কান ক্যানসার’ বলে পাল্টা গালি ছুড়ে দিয়েছিলেন ইলিয়া। আর যায় কোথায়! কেমন কেমন করে ওয়েবক্যামে ধারণকৃত সেই অংশ ইন্টারনেটে ছড়িয়ে পড়ে। এমন বর্ণবাদী কথাবার্তায় হল্যান্ড শিবির পড়েছে ভীষণ তোপের মুখে। তাই শেষতক ‘টুইটার’ নিষিদ্ধ। তবে গত বৃহস্পতিবার ‘টুইটার’-এ একটি নতুন অ্যাকাউন্ট খোলা হয়েছে, ঠিকানা—@সেপব্ল্যাটার! হ্যাঁ, খোদ ফিফা প্রেসিডেন্ট সেপ ব্ল্যাটারই সেটার মালিক! এএফপি, রয়টার্স।কে? স্পেন!আর্জেন্টিনা? ব্রাজিল? নাকি ইংল্যান্ড, জার্মানি? হতে পারে ফ্রান্স, পর্তুগাল কিংবা ইতালিও। কিন্তু ফুটবলের অন্যতম জনপ্রিয় ওয়েবসাইট গোল ডট কম বলছে, স্পেন! এবারের বিশ্বকাপ নিয়ে যাবে দেল বস্কের দল। গোল ডট কম-এর এই ভবিষ্যদ্বাণী অবশ্য তাদের নিজেদের মস্তিষ্কপ্রসূত নয়। সারা বিশ্বে ২২টি সংস্করণে মাসে প্রায় ১৫ মিলিয়ন মানুষ ফুটবলের এই ওয়েবসাইটটিতে চোখ রাখে। সেই পাঠকদের জন্য একটি কুইজের ব্যবস্থা করেছিল গোল ডট কম। প্রশ্ন ছিল—কে হবে বিশ্বকাপ চ্যাম্পিয়ন? নিজেদের মতামত জানিয়ে ৬৯ হাজার ১৬২ জন ভোট করেছিল তাতে। ভোট শেষে ফলাফল বলছে, ২০ দশমিক ৪৭ শতাংশই মনে করেন বিশ্ব চ্যাম্পিয়ন হবে স্পেন। ১৬ দশমিক শূন্য ৮ শতাংশের ভোটে দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। আর ম্যারাডোনার উল্টাপাল্টা হাবভাব দেখে ১৩ দশমিক ৭৯ শতাংশ পাঠক আর্জেন্টিনাকে রেখেছে তৃতীয় স্থানে। ওয়েবসাইট।