টুকিটাকি
রোনালদোর অন্য জয়পছন্দের খেলোয়াড়ের তালিকাটি নিশ্চয়ই খুব সংক্ষিপ্ত নয় আপনার। সেই তালিকা থেকে এ পর্যন্ত কোন নামটি সবচেয়ে বেশি ইন্টারনেটের সার্চ ইঞ্জিনে খোঁজা হয়েছে? জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল জানিয়েছে, পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকেই সবচেয়ে বেশিবার খুঁজেছে সারা দুনিয়ার মানুষ। হয়তো সেই সন্ধানপ্রার্থীদের তালিকায় আপনিও আছেন। গুগল গত শুক্রবার জানিয়েছে, রোনালদোর পাশাপাশি ব্রাজিলের কাকা, ইংল্যান্ডের রুনি, আর্জেন্টিনার মেসি এবং হল্যান্ডের ওয়েসলি স্নাইডারও আছেন এই খোঁজাখুঁজির তালিকার প্রথম দিকে। এ ছাড়া গুগল এক জরিপে দেখেছে, গত বুধবার হল্যান্ডের নির্বাচনের খোঁজখবর নেওয়ার চেয়ে মানুষের আগ্রহ বেশি ছিল চোট পাওয়া ডাচ উইঙ্গার আরিয়েন রোবেনকে ঘিরেই! এএফপি।জামোরানোর দ্বিতীয় দলমাঠ ছেড়েছেন তা প্রায় বছর নয় হয়ে গেছে। তবে এবারের বিশ্বকাপেও উপস্থিতি আছে তাঁর। খেলোয়াড় হিসেবে নয়, চিলির একটি টেলিভিশনের সাংবাদিকের ভূমিকায়। তিনি চিলির কিংবদন্তি ফুটবলার ইভান জামোরানো। এবারের বিশ্বকাপে তাঁর দেশ যে খেলছে না, তা নয়। তবুও আর্জেন্টিনার জন্যই বিশেষ শুভকামনা জামোরানোর। ইন্টার মিলান ও রিয়াল মাদ্রিদের এই সাবেক স্ট্রাইকার বলেছেন, ‘আর্জেন্টিনা আমার দ্বিতীয় দল। আমার আশা তাদের সবকিছুই ভালো হবে, সবকিছুই হবে অসাধারণ।’ আর্জেন্টিনা এবারের বিশ্বকাপ ঘরে তুলবে, এমনটাই মনে করেন জামোরানো। আর তাঁর বিশ্বাসের পেছনে আছে আর্জেন্টিনার চার খেলোয়াড়, ‘আক্রমণের বহরটা দেখুন—হিগুয়েইন, মিলিতো, তেভেজ আর মেসি। এটাই এখন দুনিয়ার সেরা আক্রমণভাগ।’ ওয়েবসাইট। বোল্টভক্ত জেরার্ডউসাইন বোল্ট ক্রিকেট ভক্ত এটা জানা ছিল। কিন্তু এখন জানা যাচ্ছে, তিনি খুবই ফুটবল-ভক্ত, আসলে ম্যানইউ-ভক্ত। ম্যানইউ ভক্ত হলেও এখন দুনিয়ার সেরা এই স্প্রিন্টার নাকি একটা সই করা জার্সি চেয়েছেন লিভারপুল অধিনায়ক স্টিভেন জেরার্ডের কাছে। আর তাতেই মোহিত হয়ে গেছেন জেরার্ড। বলছেন, দ্রুততম মানবের কাছ থেকে এই অনুরোধ পেয়ে তিনি খুবই অনুপ্রাণিত বোধ করছেন। কারণ তিনি নিজে আবার বোল্টের ভক্তদের মধ্যে একজন! ওয়েবসাইট।