টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হিগুয়েইনের উপলব্ধিরিয়াল মাদ্রিদের হয়ে গোলের বন্যা তাঁর পায়ে। কিন্তু বিশ্বকাপের প্রথম ম্যাচে অনেকটাই নিষ্প্রভ গঞ্জালো হিগুয়েইন। প্রথম ম্যাচ শেষেই বুঝতে পেরেছেন বিশ্বকাপে গোল করা সহজ নয়। নাইজেরিয়ার বিপক্ষে একের পর এক গোলের সুযোগ সৃষ্টি করেও গোল করতে পারেননি। হেইঞ্জ গোলটা না করলে তো ড্র নিয়েই মাঠ ছাড়তে হতো আর্জেন্টিনাকে! সেখান থেকেই হিগুয়েইনের এমন উপলব্ধি। তবে প্রথম ম্যাচে দলের সামগ্রিক খেলায় তিনি খুশি। এভাবে খেলতে থাকলে গোল আসবেই বলে বিশ্বাস হিগুয়েইনের, ‘আমরা খুব একটা গোল পাইনি ঠিক। তবে জেতাটাই আসল। দলের অবস্থা এখন অনেক ভালো।’ ওয়েবসাইট।অনুতাপকনসার্ট দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন নেলসন ম্যান্ডেলার মেয়ের নাতনি জেনি। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে সে কারণেই আসতে পারেননি ‘মাদিবা’। অনুতপ্ত সেই গাড়িচালক মাকাঞ্জানা পুরো জাতির কাছে ক্ষমা চেয়েছেন গতকাল। ‘আমার হাতে জেনির মৃত্যু হয়েছে এটা আমি কিছুতেই মানতে পারছি না। পুরো জাতির কাছে আমি অনুতপ্ত।’ পুলিশ প্রাথমিকভাবে বলেছিল, মাকাঞ্জানা মাতাল অবস্থায় গাড়ি চালাচ্ছিলেন। তবে এখন পর্যন্ত তাঁকে গ্রেপ্তার করা হয়নি। মাকাঞ্জানার বাবা আবার ম্যান্ডেলার বড় মেয়ের ব্যবসায়ী অংশীদার। ধারণা করা হচ্ছে, পারিবারিকভাবেই হয়তো এর সমাধান করা হবে। এএফপি।ডোপপাপী নেই!দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের ডোপ টেস্টের ফলাফল একেবারে শূন্য। ফিফার চিকির‌্যাসক দল খেলা শুরু হওয়ার তিন দিনের মধ্যে ৩২ দলের ২৫৬ জন খেলোয়াড়ের মূত্র পরীক্ষা করে নিষিদ্ধ ড্রাগের উপস্থিতি পায়নি কারও নমুনাতেই। ফিফা জানিয়েছে, টুর্নামেন্ট চলাকালে আরও পাঁচ শতাধিক খেলোয়াড়ের ডোপ পরীক্ষা করা হবে। তবে কি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ উপহার দিতে চাইছে ডোপপাপীহীন এক বিশ্বকাপ?জাবুলানিতে নাকালআগে থেকেই বলা হচ্ছিল ঝামেলা পাকাবে জাবুলানি। আর সেই জাবুলানির ধাঁধায় এবার ভোঁ ভোঁ করে ঘুরছে আলজেরিয়া দলের মাথা! স্লোভেনিয়ার বিপক্ষে ০-১ গোলে পরাজয়ের পেছনে ‘জাবুলানি’কেই নষ্টের গোড়া বলছেন আলজেরিয়া কোচ রাবাহ সাদানে। গ্রুপ পর্যায়ের প্রথম ম্যাচে আলজেরিয়ার গোলরক্ষক ফাউজি চাউচি যেভাবে চোখে অন্ধকার দেখলেন, তাতে করে জাবুলানিকে কতটা দোষ দেওয়া যায়, তা ভাববার বিষয়। তবে কোচ সাদানে গোলরক্ষকের সাফাই গেয়ে বলছেন, ‘সেদিন সবাই দেখেছে বল নিয়ে কী হয়েছিল, আর ইংল্যান্ডের গোলরক্ষকের ব্যাপারটাও তো দেখেছে সবাই। আসলে হাওয়ায় ভাসা বলটিকে বাগে আনতে হবে আপনাকে।’ তবে বলই হোক আর নিজেদের ব্যর্থতা, শেষ ষোলোর টিকিট পেতে যে বেশ চড়াই-উতরাতে পেরোতে হবে—এটাও জানেন কোচ সাদানে, ‘অবশ্যই আমাদের আরও ভালোভাবে প্রস্তুত হতে হবে, কারণ সামনে ইংল্যান্ডের বিপক্ষে কঠিন ম্যাচ।’ ওয়েবসাইট।