টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইস!বিশ্বকাপের প্রথম ম্যাচে জার্মানির চোখ-ধাঁধানো পারফরম্যান্স। জার্মানি সমর্থকেরা হিপ হিপ হুররে করলেও, ইংল্যান্ড দলের মুখ থেকে কেবল একটি শব্দই বেরোচ্ছে—ইস! তাদের এই ইস-এর পেছনের কারণ ওই জাবুলানি! ইংল্যান্ডের ডিফেন্ডার জেমি ক্যারাঘারের বিশ্বাস, জাবুলানি নাচানোটা ঠিকমতো রপ্ত করেছে বলেই জার্মানির এমন বাজিমাত। এই বলটিতে আর সব দল যতটা না অভ্যস্ত, জার্মানি দল তাদের থেকে এগিয়ে আছে অনেকখানি। কারণ হিসেবে ক্যারাঘার বলছেন, জার্মানি জাবুলানি নিয়ে অনুশীলন করেছে চার মাস ধরে। আর তার ফল তারা পেয়েছে হাতে হাতে। ক্যারাঘার বলেছেন, ‘যেকোনোভাবেই হোক, এটা (জাবুলানি) তাদের সহায়ক হয়েছে। এই বল একেবারেই অন্য ধাতের। অনুশীলনের প্রতিটি সেশনেই একটি বল নিয়ে আমরা দুজন দুজন করে ৩০-৪০ গজের মধ্যে পাস দিই। একমাত্র বলটির সঙ্গে মানিয়ে নেওয়ার জন্যই।’ এএফপি।দ্বৈত আনন্দদল জিতেছে ২-০ গোলে। হল্যান্ড দলের জন্য বিশাল আনন্দ এটা। তবে হল্যান্ডের গোলরক্ষক মিচেল ভর্ম ভাসছেন দুই আনন্দের ভেলায়। আর সবাই এক আনন্দ নিয়ে মাতছেন। মাইকেলের বেলায় দ্বিগুণ কেন? কারণ, গত রোববার বাবা হয়েছেন তিনি। সন্তানের আগমন আর দলের জয়! স্বভাবতই ২৬ বছর বয়সী ভর্ম খুব উত্তেজিত, প্রথম সন্তানের মুখ যে না দেখলেই নয়। এমন আনন্দের কাছে ১৮ হাজার কিলোমিটারের আকাশভ্রমণ আর বাধা হয়নি। আগামী শনিবার জাপানের বিপক্ষে গ্রুপের দ্বিতীয় ম্যাচটি খেলতে মাঠে নামবে হল্যান্ড। তার আগেই আগামী বৃহস্পতিবার পুত্রসন্তান জেইভি ভর্ম ও স্ত্রীর সঙ্গে দেখা করে মাইকেল আবার দক্ষিণ আফ্রিকায় ফিরবেন। রয়টার্স।