টুকিটাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেসিডেন্ট যখন...মাঠের পারফরম্যান্স যেমনই হোক, উত্তর কোরিয়ার বিপক্ষে জয় দিয়ে শুরু করতে পেরেই মহাখুশি ব্রাজিলিয়ান সমর্থকেরা। মহা ধুমধামে উৎসব করেছে রাতভর। প্রথম ম্যাচ, খেলা দেখার প্রস্তুতিটাও ছিল বিশেষ রকমের। রিও ডি জেনিরো, সাও পাওলোর মতো বড় শহরগুলোর মানুষ মঙ্গলবার দিনটা একরকম ছুটিই কাটিয়েছে। অফিস-আদালতের দরজায় বিকেলের মধ্যেই তালা। এক জেনিরোর কোপাক্যাবানা বিচে টানানো জায়ান্ট স্ক্রিনেই খেলা দেখেছে ২০ হাজার দর্শক। তবে সবাইকে ছাপিয়ে গেছেন ফুটবলপ্রেমী প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা ডা সিলভা। পূর্ব নির্ধারিত সব কাজ বাতিল করে দিয়ে খেলা দেখেছেন প্রায় বদ্ধ ঘরে। এএফপি।লালে লাল সমর্থক!অল রেড বলতে ইংলিশ ক্লাব লিভারপুলকেই বোঝায়। পরশু রাতে জানা গেল, আসল লালে লাল আসলে উত্তর কোরিয়া! জার্সি লাল, শর্টস লাল, লাল পায়ের মোজা জোড়া। উত্তর কোরিয়ান সমর্থকেরা তো আরও বেশি লালপ্রেমী। লাল জার্সির সঙ্গে তাদের মাথার ক্যাপখানাও লাল। ব্রাজিলের বিপক্ষে ম্যাচে এলিস পার্ক স্টেডিয়ামের এক অংশ লাল করে রাখা সমর্থকেরা সংখ্যায় ৫০ জন! দেশের খেলা দেখতে আর প্রিয় তারকাদের সমর্থন দিতে ৫০ সদস্যের এই ‘লাল বাহিনী’ উত্তর কোরিয়া থেকে গেছে দক্ষিণ আফ্রিকায়। আর শুধু নিজেদের দেশ নয়, তাঁরা সমর্থন দেবেন প্রতিবেশী দক্ষিণ কোরিয়াকেও। যদিও টিকিট পাওয়া যায়নি বলে দক্ষিণ কোরিয়ার খেলা মাঠে গিয়ে দেখা হবে না তাঁদের। এএফপি।ফের চুরি!মহোৎসব চলছে দক্ষিণ আফ্রিকায়। ফুটবল অনুরাগীদের তো বটেই, চোর-ডাকুদেরও। চোর-ডাকুদের উৎসব শুরু হয়েছিল বিশ্বকাপের পর্দা উঠতে না উঠতেই। আর সাংবাদিকেরা তাঁদের এই শিকারের তালিকায় বেশ প্রিয় একটি নাম। সেই ধারাবাহিকতায় গত মঙ্গলবার কয়েকজন অস্ত্রধারী হামলে পড়েছিল চার জাপানি সাংবাদিকের ওপর। নেলসপ্রুইটের একটি হোটেলের জানালা ভেঙে সাংবাদিকদের ল্যাপটপ, মুঠোফোন এবং নগদ কিছু টাকা নিয়ে ভেগেছে তারা। পুলিশ জানিয়েছে, সাংবাদিকদের কেউ হতাহত হননি। এ ব্যাপারে তিন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। রয়টার্স।