তবে আশার কথা হচ্ছে, খবরটা ফাঁস করেছেন সেই দুজন ফুটবলার, যাঁদের প্রস্তাব দেওয়া হয়েছিল। কনকাকাফ গোল্ডকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচের আগে মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ম্যাচ পাতানোর প্রস্তাব দেওয়া হয়েছিল তাঁদের। উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা অবশ্য এখনো এ ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি। তবে প্রাথমিক তদন্তে প্রমাণিত হয়েছে, সত্যি কথা বলছেন বেলিজের দুই ফুটবলার উডরো ওয়েস্ট ও ইয়ান গেনেয়ার। এবং সে জন্য দুজনকেই ধন্যবাদ জানিয়েছে কনকাকাফ, ‘আমরা দুজনকেই ধন্যবাদ জানাই এবং ওদের সাহসের প্রশংসা করছি। খেলাটির মর্যাদা ধরে রাখার জন্য ওরা যেটা করেছে সেটা সত্যিই অতুলনীয়।’ মজার ব্যাপার হচ্ছে, ম্যাচ পাতানোয় রাজি না হলেও ওই ম্যাচে যুক্তরাষ্ট্রের কাছে ৬-১ গোলে হেরেছে বেলিজ। এ ছাড়া পরশু ‘এ’ গ্রুপের ম্যাচে মেক্সিকো ২-০ গোলে হারিয়েছে কানাডাকে। মার্টিনিককে ১-০ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে পানামা। এএফপি।: ��8���|hD|� আর্নহেমের হয়ে ৩৬ গোল করা বোনিকে পেতে সোয়ানসির খরচ হয়েছে এক কোটি ২০ লাখ ইউরো। চুক্তির পরই ২৪ বছর বয়সী ঘোষণা দিয়েছেন, তিনি ছাপিয়ে যেতে চান চেলসির সাবেক দিদিয়ের দ্রগবাকে। চেলসিতে ৩৪১ ম্যাচে ১৫৭ গোল করেছিলেন দ্রগবা। সোয়ানসির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে তার চেয়েও বড় কিছু করে দেখাবেন। তরুণ আইভরিয়ান স্ট্রাইকারের আশা, ‘আশা করি, আমি তার সমকক্ষ বা আরও বেশি গোল করতে পারব। আমি তার সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে অভিনন্দন জানিয়েছেন ও আমাকে নিয়ে গর্বিত। তিনি আমার বড় অনুপ্রেরণা।’ ওয়েবসাইট।