টেনিস কোর্টেও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল মাঠের সুয়ারেজের ‘কামড়-কাণ্ড’ এখন টেনিস কোর্টেরও আলোচনার খোরাক। উইম্বলডন চ্যাম্পিয়ন অ্যান্ডি মারেও সুয়ারেজের এই কাণ্ডের সমালোচনা করতে ছাড়ছেন না। সুয়ারেজকে ভূতের সঙ্গে তুলনা করে বললেন তাঁর আচরণ ভুতুড়ে, ‘এটি সত্যি বিদঘুটে ব্যাপার, আপনি অন্য আরেকজনকে কামড়ে দিচ্ছেন। বুঝতে পারছি না কারোর মাথায় এমন চিন্তা আসে কী করে।’
মারে মনে করছেন সুয়ারেজের মনে তখন হয়তো অন্যকিছু ঘুরপাক খাচ্ছিল, ‘নিশ্চিতভাবে ওই সময় ওর মাথায় অন্যকিছু ছিল। ও মনে হয় এই জগতে ছিল না। কারোর ওপর ক্ষোভ থাকলে অন্যভাবেও
কিছু করা যায়। তাই বলে কাউকে কামড়ে দেওয়া...উফ্...বাড়াবাড়ি।’
ইয়াহু নিউজ।