টেনিস থেকে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংলিশ প্রিমিয়ার লিগে দৃশ্যটা খুব পরিচিত। প্রতিপক্ষ কোনো স্ট্রাইকার বল নিয়ে ছুটছেন, সামনে একা দাঁড়ানো থিবো কোর্তোয়া। কিন্তু ঠিকই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে নিশ্চিত গোল বাঁচিয়ে দিলেন চেলসি গোলকিপার। কিংবা মাত্র কয়েক গজ দূর থেকে নেওয়া শটও ঠেকিয়ে দিচ্ছেন অসাধারণ নৈপুণ্যে। দুর্দান্ত সব সেভের জন্যই বর্তমান সময়ের সেরা গোলকিপারদের একজন এই বেলজিয়ান। গ্লাভস হাতে যেমন অসাধারণ, তেমনি পায়ের কাজেও ক্ষুরধার। কিন্তু এর রহস্য কি জানেন? টেনিস! ছোটবেলায় ফুটবলের পাশাপাশি র্যা কেট হাতে কোর্টে নামাটাও খুব পছন্দের ছিল কোর্তোয়ার। সেটিই নাকি ফুটবলে তাঁর পায়ের কাজ আরও ভালো করতে ভূমিকা রেখেছে। নিজেই বলছিলেন, ‘টেনিসে ফুটওয়ার্ক খুব জরুরি। জেনেশুনে করিনি, তবে টেনিস খেললে এগুলো চলেই আসে।’ ছোটকালে খেলতেন, এখনো কিন্তু টেনিসের সঙ্গে ভালো যোগ আছে কোর্তোয়ার। অ্যান্ডি মারের যে ভালো বন্ধু চেলসি গোলকিপার! ডেইলি মেইল।