টেনিস দলের মালয়েশিয়া যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এশিয়া-ওশেনিয়া অঞ্চলের জুনিয়র ডেভিস কাপের প্রাক-বাছাইয়ে অংশ নিতে কাল ঢাকা ছেড়েছে চার সদস্যের বাংলাদেশ দল। ২০-২৫ ফেব্রুয়ারি মালয়েশিয়ার কুচিংয়ে শুরু হতে যাওয়া প্রতিযোগিতায় অংশ নিচ্ছে ভিয়েতনাম, ইরান, সিঙ্গাপুর, জর্ডান, ভুটান, তুর্কমেনিস্তান, বাংলাদেশ, সৌদি আরব, কাজাখস্তান ও নিউজিল্যান্ড। বাংলাদেশ দল: মামুন বেপারী, আকতার হোসেন, উ ওয়েই মং মারমা ও লুৎফর রহমান (নন-প্লেইং ক্যাপ্টেন)।