টেনিস যখন শান্তির সেতুবন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেনিস কোর্টে জুটি তাঁরা সেই ২০০৭ সাল থেকে। তবে বিশ্ববাসীর নজর কাড়েন গত বছর ইউএস ওপেনের ফাইনালে ওঠার পর। ফ্লাশিং মিডোর সেই ফাইনাল শিরোপা লড়াইয়ের চেয়েও বড় হয়ে ওঠে চির বৈরী দুই প্রতিবেশী দেশের দুই প্রতিনিধির কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলার বিষয়টি। যুদ্ধংদেহী দুই জাতির মধ্যে শান্তি প্রতিষ্ঠায় ভারতের রোহান বোপান্না ও পাকিস্তানের আইসাম-উল-হক কুরেশি এবার খেলতে চাইছেন অন্য এক ম্যাচ।‘যুদ্ধ বন্ধ করো, শুরু করো টেনিস’—এই অভিযানের অংশ হিসেবে ম্যাচটি আয়োজন করা হবে ভারত আর পাকিস্তানের মধ্যকার ওয়াঘা সীমান্তে। বোপান্না-কুরেশি দুজনেই নিজ নিজ দেশের সরকারের প্রতি ম্যাচটি আয়োজনের অনুমতি চেয়েছেন।দুই প্রতিবেশী দেশের মধ্যে শান্তি স্থাপনের এই লড়াইয়ে ইতিমধ্যেই বোপান্না-কুরেশির পাশে এসে দাঁড়িয়েছে আন্তর্জাতিক টেনিস ফেডারেশন (আইটিএফ) এবং মোনাকোর রাজকুমার অ্যালবার্ট পরিচালিত বেসরকারি সংস্থা পিস অ্যান্ড স্পোর্ট।শুধু বিনোদন, বাণিজ্যের বিষয়ও আছে। ক্রীড়া, বিশেষ করে, টেনিসের অনন্য সৌন্দর্যই হলো দুই বৈরী রাজনৈতিক দেশের মধ্যে শান্তির পতাকা ওড়ানো। এবারের অস্ট্রেলিয়ান ওপেনই হতে পারে তার চমৎকার দৃষ্টান্ত। সার্বিয়ান তারকা নোভাক জোকোভিচ আর ক্রোট ইভান দোদিচের ম্যাচ অস্ট্রেলিয়ায় অভিবাসী সার্বিয়ান আর ক্রোট সমর্থকরা জড়িয়ে পড়ে সংঘর্ষে। জারি করা হয় রেড অ্যালার্ট। কিন্তু এই ঘটনার ২৪ ঘণ্টা পরই দ্বৈতে কাঁধে কাঁধ মিলিয়ে কোর্টে নামেন সার্বিয়ার দুসান ভেমিচ ও ক্রোয়েশিয়ার ইভো কার্লোভিচ। সংঘর্ষ ভুলে শান্তির বাতাস! ম্যাচে কিছুই হয়নি। টেনিস আসলে মানুষের মধ্যে শান্তির সুবাতাসও বয়ে আনতে জানে। ওয়েবসাইট।