প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডেভিস কাপে টানা ১৫টি একক ম্যাচ জয়ের পর পরশু হেরেছেন রজার ফেদেরার। তবে ডেভিস কাপে টানা একক ম্যাচ জয়ের রেকর্ডে অনেক পেছনেই আছেন ফেদেরার। ১৯৭৩ থেকে ১৯৮০ সাল পর্যন্ত টানা ৩৩টি ম্যাচ জিতে সবার ওপরে আছেন সুইডিশ কিংবদন্তি বিয়র্ন বোর্গ। দ্বিতীয় স্থানের নামটি একটু বিস্ময় জাগাতে পারে। সাইপ্রাসের মার্কোস বাগদাতিস জিতেছেন টানা ৩০ ম্যাচ। পরশুই মরক্কোর ইউনেস রাশিদিকে হারিয়ে তাঁর ৩০তম জয়টি পেয়েছেন এই সাইপ্রিয়ট। তিনে আছেন জার্মানির বরিস বেকার। টানা ২২টি ম্যাচ জিতেছিলেন সর্বকনিষ্ঠ উইম্বলডন চ্যাম্পিয়ন। স্পেনের হয়ে টানা ২০ জয় নিয়ে রাফায়েল নাদাল আছেন চারে। এবার খেললে সংখ্যাটাকে হয়তো আরও বাড়িয়ে নিতে পারতেন নাদাল।