টেনিসে টানা জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলা নোভাক জোকোভিচ এ বছর ২৯টি ম্যাচসহ টানা ম্যাচ জিতেছেন ৩১টি। কিন্তু টানা ম্যাচ জয়ের তালিকায় তাঁর অবস্থান এগারোতে। এখানেও সার্বিয়ান তারকার সঙ্গে যৌথভাবে আছেন ইভান লেন্ডল (১৯৮৫) ও বিয়ন বোর্গ (১৯৭৮)। গত রাতের কোয়ার্টার ফাইনালে জিতে থাকলে দশে থাকা রাফায়েল নাদালকে ছুঁয়ে ফেলবেন জোকোভিচ। ২০০৮ সালে টানা ৩২টি ম্যাচ জিতেছিলেন নাদাল। টানা সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ড আর্জেন্টাইন গুইলারমো ভিলাসের। চারটি গ্র্যান্ড স্লামজয়ী ভিলাস ১৯৭৭ সালে টানা ৪৬টি ম্যাচ জিতেছিলেন। ৪৪টি ম্যাচ জিতে দ্বিতীয় স্থানে ইভান লেন্ডল। ১৯৮১ সালে যাত্রা শুরু করে আটটি গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন লেন্ডলের ওই জয়রথ থেমেছিল পরের বছর। তিনে বিয়ন বোর্গ (৪৩টি, ১৯৭৮) ও চারে জন ম্যাকেনরো (৪২টি, ১৯৮৩-৮৪)। ২০০৬-০৭ সালে টানা ৪১টি ম্যাচ জিতে রজার ফেদেরার আছেন পাঁচে। ৩৫টি ম্যাচ জিতে ছয়েও ফেদেরার, তবে এবার বোর্গ ও টমাস মুস্টারের সঙ্গে যৌথভাবে।