টেনিসে দিনবদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব টেনিসে চলছে দিনবদলের হাওয়া। প্রায় সাড়ে সাত বছর পর এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষে নেই ফেদেরার অথবা নাদাল। উইম্বলডন শিরোপার সঙ্গে বিশ্বের এক নম্বর খেলোয়াড়ের মুকুটটাও এখন নোভাক জোকোভিচের। উইম্বলডনের ফাইনালে উঠেই নিশ্চিত করেছিলেন রাফায়েল নাদালকে সরিয়ে এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা। কাল আনুষ্ঠানিকভাবে এল সেই ঘোষণাটি। ১৯৭৩ সালে র্যাঙ্কিং পদ্ধতি চালু হওয়ার পর ২৫তম এক নম্বর খেলোয়াড় এই সার্বিয়ান। কাল প্রকাশিত র্যাঙ্কিংয়ে পুরুষ এককে আর তেমন কোনো পরিবর্তন নেই।মহিলা র্যাঙ্কিংয়ে বড় পতন হয়েছে সেরেনা উইলিয়ামসের। একবারে ১৫০ ধাপ পিছিয়েছেন উইলিয়ামস বোনদের ছোটজন। ২৫ থেকে ১৭৫! ওজনিয়াকি ধরে রেখেছেন শীর্ষস্থান। উইম্বলডনজয়ী কেভিতোভা এগিয়েছেন এক ধাপ। আট থেকে সাতে এসেছেন এই চেক তারকা। ওয়েবসাইট।