প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাহলে সবই কি শুধু কথার কথা? এখনো ক্রীড়াঙ্গনেই ভাঙেনি নারী-পুরুষের বৈষম্যের দেয়াল? অন্তত টেনিসে বৈষম্যটা রয়েই গেছে বলে দাবি মার্টিনা নাভ্রাতিলোভার। কেমন করে সেটা নিজের ক্যারিয়ারের উদাহরণ দিয়েই বুঝিয়ে দিলেন ১৮টি গ্র্যান্ড স্লামজয়ী টেনিস কিংবদন্তি। তাঁর সময়ে তো বটেই, এখনো নাকি পুরুষ খেলোয়াড়েরাই খুব সহজে স্পনসর পান, নামধামও হয় নারীদের চেয়ে সহজে। অথচ ক্যারিয়ারে নাভ্রাতিলোভার যা অর্জন সেটা নেই কিংবদন্তি অনেক পুরুষ টেনিস তারকারও। কারণ কী? মানুষ একজন পুরুষকে সফল দেখে যতটা অভ্যস্ত, নারীকে একই জায়গায় দেখে নাকি ততটা নয়—ব্যাখ্যা নাভ্রাতিলোভার। ওয়েবসাইট।