টেনিসে মন বসছে না সেরেনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম সার্ভটা নিয়ে মাঝেমধ্যে একটু গড়বড় হয়েছে। এ ছাড়া আর কোনো সমস্যা হয়নি। অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতি টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনাল শুরু করেছেন জয় দিয়ে। প্রায় চার মাস পর কোর্টে নেমেই প্রতিপক্ষকে উড়িয়ে দিয়েছেন ৬৮ মিনিটে। এমন জয়ের পর কোথায় উচ্ছ্বাস কিংবা স্বস্তির কথা বলবেন, সেরেনা উইলিয়ামসের প্রতিক্রিয়া চমকে দিল সবাইকে। টেনিস নাকি এখন আর ভালো লাগছে না তাঁর!গত ইউএস ওপেনের ফাইনালে সামান্থা স্টোসুরের কাছে হারের পর কালই প্রথম কোর্টে নেমেছিলেন সেরেনা। দক্ষিণ আফ্রিকার শ্যানেল শিপার্সকে হারিয়েছেন ৬-২, ৬-৩ গেমে। ১৩টি গ্র্যান্ড স্লাম একক জয়ী জানালেন, খেলাধুলা নাকি তাঁর কখনোই ভালো লাগেনি, ‘আমি এখন আর টেনিস ভালোবাসি না, তবু আমি এখানে। কারণ টেনিস ছাড়া আমি আবার বাঁচতে পারি না—কোনো কিছু ভালো না লাগা আর সেটাকে ছাড়া বাঁচতে না পারার মধ্যে কিন্তু পার্থক্য আছে। আসলে খেলাধুলাই আমি কখনো পছন্দ করিনি, নিজেও বুঝতে পারি না আমি কীভাবে খেলোয়াড় হয়ে গেলাম। কষ্ট করতে আমার ভালো লাগে না, শারীরিক পরিশ্রমের কিছু করতে পছন্দ করি না। বসে থাকার কিছু যদি হয় বা শপিং করা—তাহলে সেটা আবার দারুণ লাগে।’অভক্তি হলেও এখনই যে টেনিস ছাড়ছেন না, সেরেনার কথা থেকেই তা পরিষ্কার। প্রতিপক্ষদের আরও কিছুদিন তাই টেনশনে থাকতে হবে ৩০ বছর বয়সী তারকাকে নিয়ে। সেরেনার জয়ের দিনে কাল জয়ে শুরু করেছেন দ্বিতীয় বাছাই আন্দ্রেয়া পেতকোভা ও সাবেক এক নম্বর আনা ইভানোভিচও। এএফপি।