টেনিসে যাত্রা শুরু 'ফেডবার্গ' জুটির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক সুইডিশ তারকা স্টিফেন এডবার্গ এখন রজার ফেদেরারের পরামর্শক
সাবেক সুইডিশ তারকা স্টিফেন এডবার্গ এখন রজার ফেদেরারের পরামর্শক

কোর্টের বাইরে সাবেক সুইডিশ টেনিস গ্রেট স্টিফেন এডবার্গ। কোর্টে রজার ফেদেরার। এডবার্গের নিবিড় দৃষ্টি ফেদেরারের দিকে। ফেদেরারও অনুসারী এডবার্গের পরামর্শের। টেনিস জগতে দুই প্রজন্মের দুই গ্রেট যে এখন জুটি।

সদ্য শুরু অস্ট্রেলিয়ান ওপেনেই হয়ে গেছে এই জুটির অভিষেক। এডবার্গের ছাত্র হয়ে মঙ্গলবার পুরোনো ছন্দেই ফেদেরার। সোমবার অবশ্য আরেক জুটিকে দেখেছে টেনিস বিশ্ব। সাবেক জার্মান তারকা বরিস বেকারের সঙ্গে জুটি বেধেছেন নোভাক জোকোভিচ। তবে স্টিফেন এডবার্গের সঙ্গে জুটি বেধে যে দারুণ উপভোগ করছেন, সেটা জানিয়েছেন ফেদেরার নিজেই।

টানা ৫৭টি গ্র্যান্ডস্লাম জিতে রেকর্ডের বইয়ে নিজের নাম ‘চিরস্থায়ী বন্দোবস্ত’ করেই ফেলেছেন ফেদেরার। কিছুদিন আগে খেলোয়াড়ি মানসিকতার জন্য ‘এটিপি স্টিফেন পুরস্কার’ জেতা ফেদেরারের আদর্শও নাকি এডবার্গ, ‘হ্যাঁ উনি আমার আদর্শ। কোর্টের ভেতরে তাঁর পারফরম্যান্স, কোর্টের বাইরে তাঁর চালচলন দেখে অনেক কিছুই শিখেছি। আমার বক্সে ওনাকে বসে থাকতে দেখেই বাড়তি এক অনুপ্রেরণা তৈরি হচ্ছে আমার মধ্যে। পুরোনো দিনের কথা জানতে পারছি। তাঁর সান্নিধ্যই আমার কাছে বিরাট ব্যাপার।’

অস্ট্রেলিয়ান ওপেনে পারফরম্যান্সটা যেন শক্ত-পোক্ত হয়, সেজন্য এডবার্গের পরামর্শেই দুবাইয়ে অনুশীলন করেছেন ফেদেরার। মেলবোর্নে ভীষণ গরম হওয়ায় তা দুবাইয়ের অনুশীলন কোর্টের লড়াইয়ে দারুণ কাজে দেবে বলেই অভিমত ফেদেরারের। ওয়েবসাইট।