টেনিসে সাধারণ সম্পাদক আবদুর রহমান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনেক দিন ধরেই টেনিস ফেডারেশন চলছে অ্যাডহক কমিটি দিয়ে। নির্বাচন না দিয়ে সেই কমিটিতে নতুন দুজনকে যোগ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। গতকাল জারি করা এক প্রজ্ঞাপনে বর্তমান সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদকে সরিয়ে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) আবদুর রহমানকে! এই নিয়োগ টেনিস অঙ্গনের কাছে অপ্রত্যাশিত। কেননা, আবদুর রহমান টেনিসের সঙ্গে সম্পৃক্ত নন।অবশ্য এর আগে টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক পদে দীর্ঘদিন ছিলেন ক্রীড়া পরিষদে রহমানের পূর্বসূরি নুরুল হক প্রধান। রহমানের কার্যকালও দীর্ঘস্থায়ী হবে কি না, এ নিয়ে জল্পনা শুরু হয়েছে টেনিস অঙ্গনে। যদিও পর্যায়ক্রমে টেনিস ফেডারেশনেও নির্বাচন দেওয়া হবে বলে জানিয়েছে ক্রীড়া পরিষদ। এ ছাড়া পুনর্গঠিত কমিটিতে সদস্য করা হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের সচিবের একান্ত সচিব হেদায়েতুল ইসলামকে।