টেনিসের টানে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নাদাল-মারে-শারাপোভা ছিটকে গেছেন, এগিয়ে চলেছেন ফেদেরার-জোকোভিচরা। কিন্তু সে খবর কজন রাখেন! বিশ্ব কাঁপছে এখন বিশ্বকাপে। আড়ালে চাপা পড়ে গেছে উইম্বলডন। তবে টেনিসের সাবেক এক নম্বর গুস্তাভো কুয়ের্তনের দেশে উইম্বলডন কিন্তু ঠিকই ছুঁয়ে গেছেন রবিন ফন পার্সি ও প্যাট্রিক ক্লাইভার্টকে। ক্লাইভার্টের ৩৮তম জন্মদিন উদ্যাপন করলেন দুজন টেনিস খেলে। তবে উইম্বলডনের মতো সবুজ কোর্টে নয়, নয় প্যারিসের মতো কাদামাটির কোর্টে। সৈকতের দেশ ব্রাজিলে দুজন টেনিসও খেলার জন্যও বেছে নিলেন সালভাদরের বালুকাবেলা। মেইল অনলাইন।