টেনিসের বর্ষসেরা ‘জোকো-তোভা’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্দান্ত মৌসুম কাটানোর আনুষ্ঠানিক স্বীকৃতি হিসেবে আন্তর্জাতিক টেনিস ফেডারেশনের বর্ষসেরা পুরুষ খেলোয়াড়ের পুরস্কার পেলেন নোভাক জোকোভিচ ও পেত্রা কেভিতোভা। জোকোভিচ পুরুষ বিভাগে হয়েছেন বর্ষসেরা, কেভিতোভা মেয়েদের বিভাগে। অস্ট্রেলিয়া ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন—তিনটি গ্র্যান্ড স্লামসহ জোকোভিচ ২০১১ সালে জিতেছেন ১০টি শিরোপা, জয়-পরাজয়ের অনুপাত ৭৬: ৬। পাশাপাশি গড়েছেন এক পঞ্জিকাবর্ষে সর্বোচ্চ আয়ের রেকর্ড। তিন নম্বরে থেকে শুরু করে এই সার্বিয়ান বছর শেষ করেছেন র‌্যাঙ্কিংয়ের শীর্ষে। কেভিতোভার জন্যও ২০১১ সালটি একই রকম অবিশ্বাস্য কেটেছে। র‌্যাঙ্কিংয়ের ৩০ নম্বরে থেকে শুরু করা চেক তারকা বছর শেষ করছেন দুই নম্বর হিসেবে! ব্রিসবেন ইন্টারন্যাশনালের শিরোপা জিতে শুরু, পরে জিতেছেন আরও ৪টি শিরোপা। যার মধ্যে আছে ফাইনালে মারিয়া শারাপোভাকে হারিয়ে জেতা উইম্বলডন শিরোপাও। দেশকে ফেড কাপ জেতাতেও রেখেছেন অগ্রণী ভূমিকা। বছর শেষে তো পেলেন বর্ষসেরার পুরস্কারও। ওয়েবসাইট।