টেনিসের ‘এল ক্লাসিকো’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরও একটি ‘এল ক্লাসিকো’র জন্য প্রস্তুত রিয়াল মাদ্রিদের বার্নাব্যু স্টেডিয়াম। না, এবারের ক্লাসিকোটা রিয়াল-বার্সার ফুটবল নয়, টেনিসের এল ক্লাসিকো। মুখোমুখি যখন হবেন নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদাল। তাহলে ক্লাসিকোই তো! বার্নাব্যু স্টেডিয়ামে প্রদর্শনী ম্যাচটি আয়োজনও করা হচ্ছে বড় উপলক্ষ্যে। প্রদর্শনী ম্যাচটি দিয়ে টেনিস ইতিহাসের সর্বোচ্চ দর্শকের রেকর্ড গড়ার প্রত্যাশা আয়োজক রিয়াল মাদ্রিদ ফাউন্ডেশন ও রাফা নাদাল ফাউন্ডেশনের। ম্যাচটি হবে আগামী ১৪ জুলাই। রয়টার্স।