কোকাকোলার একটা ক্যানের দাম কত? বড়জোর হয়তো এক শ রুপি হতে পারে। বিশ্বাস করুন আর না-ই করুন, একেকটা ক্যানের দাম ৯৯ হাজার ৯৯৯ রুপি! আঁতকে উঠলেন? না, এই ক্যানে কোনো তরল পানীয় থাকবে না। থাকবে বিশেষ কিছু! শচীন টেন্ডুলকারের বিদায় স্মারক হিসেবে প্রতিটি সেঞ্চুরির জন্য একশটি স্পেশাল ক্যান বাজারে ছাড়বে অনলাইন বিকিকিনি ওয়েবসাইট আমাজন ও চ্যারিটিস ফাউন্ডেশন। প্রতিটি ক্যানে থাকবে টেন্ডুলকারের সেঞ্চুরি সংখ্যা, মোট রান, বছর অনুযায়ী রান ও কোন দলের বিপক্ষে কত রান, সব। টেন্ডুলকারের নিজের স্বাক্ষর তো আছেই। এটিরই দাম লাখ টাকা। সে তো হবেই। টেন্ডুল-ক্যান বলে কথা! ওয়েবসাইট।