টেন্ডুলকার অপরাজিত ৫৫
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘরোয়া ক্রিকেটে জীবনের শেষ ইনিংস খেলতে নামলেন। হরিয়ানার দেওয়া ২৪০ রানের লক্ষ্যে খেলতে নেমে মুম্বাইয়ের সংগ্রহ তখন ২ উইকেটে ৮৭। আরও একবার দলকে টেনে তোলার দায়িত্ব চাপল শচীন টেন্ডুলকারের কাঁধে।
দিন শেষে স্কোর বোর্ড জানাচ্ছে, উইকেটে ভারতীয় ব্যাটিং জিনিয়াস আছেন তাঁর উপস্থিতি জানান দিয়েই। লাহলির বংশী লাল স্টেডিয়ামে তৃতীয় দিন শেষে টেন্ডুলকার অপরাজিত ৫৫ রানে, মুম্বাই ৬ উইকেটে ২০১। রঞ্জিতে হরিয়ানার বিপক্ষে চার দিনের ম্যাচটা জিততে আর মাত্র ৩৯ রান দরকার মুম্বাইয়ের, শত রান থেকে টেন্ডুলকার এখন ৪৫ রান দূরত্বে। প্রথম ইনিংসে মাত্র ৫ রান করে মোহিত শর্মার বলে বোল্ড হয়েছিলেন। দ্বিতীয় ইনিংসে যত দারুণই খেলুন, ঘরোয়া ক্রিকেটে জীবনের শেষ ইনিংসে সেঞ্চুরি করা সম্ভব হবে না টেন্ডুলকারের! এ আফসোসটুকু নিয়েই হয়তো আজ শেষ হবে ঘরোয়া ক্রিকেটে তাঁর পথচলা। ক্রিকইনফো।