টেন্ডুলকার এখানেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার আর শাহরুখ খানের মধ্যে কে বেশি জনপ্রিয়? দুই ভুবনের দুজনের মধ্যে লড়াই হওয়ার প্রশ্নই আসে না। তবে একটা জায়গায় ঠিকই বলিউড কিংকে হারিয়ে দিলেন টেন্ডুলকার। আসলে দুজনেই জয়ী! ওয়েবসাইটে মাতামাতি হওয়া বিশ্বের শীর্ষ ১০০ প্রভাবশালী ব্যক্তির তালিকায় ঠাঁই করে নিয়েছেন টেন্ডুলকার-শাহরুখ দুজনই। টাইমস ম্যাগাজিনের এই তালিকায় টেন্ডুলকার শাহরুখের চেয়ে একটু এগিয়ে আছেন আর কী! ২৩.৯৮ পয়েন্ট নিয়ে টেন্ডুলকার ৬৮তম স্থানে, ২২.০৭ পয়েন্ট নিয়ে শাহরুখ ৯৯-এ। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ শাহরুখের ঠিক ওপরে। সবার ওপরে কে জানেন? যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ, পয়েন্ট ৬৫.৬। দুইয়ে বারাক ওবামা, তিনে ম্যারাডোনা। ওয়েবসাইট।