টেন্ডুলকার খেলছেন না এশিয়া কাপেও
বিশ্রাম শেষে ফিরেছেন তারকারা। তবে ফেরেননি সবচেয়ে বড় তারকা। বিসিসিআইয়ের কাছে আরও কটা দিন বিশ্রাম চেয়েছিলেন শচীন টেন্ডুলকার। অনুরোধ রেখে তাঁকে রাখা হয়নি ১৫-২৪ জুন শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় এশিয়া কাপের ভারতীয় দলে। ১৫ সদস্যের এই দলে নেই কবজির ইনজুরিতে ভুগতে থাকা যুবরাজ সিংও।টেন্ডুলকারের জায়গা নিয়েছেন আইপিএলে তাঁর মুম্বাই ইন্ডিয়ানস সতীর্থ সৌরভ তিওয়ারি। ভারত অধিনায়ক ধোনির শহর রাঁচির বাঁহাতি ব্যাটসম্যান তিওয়ারি রনজি ট্রফিতে ৫ ম্যাচে ৩ সেঞ্চুরি করার পর আইপিএলেও খেলেছেন দুর্দান্ত। পরীক্ষা-নিরীক্ষার জিম্বাবুয়ে সফরের দলে ছিলেন যাঁরা, তাঁদের মধ্যে জায়গা ধরে রেখেছেন পশ্চিম বাংলার পেসার অশোক দিন্দা ও তামিলনাড়ুর অফ স্পিনার রবীচন্দ্রন অশ্বিন। ওয়েবসাইট।এশিয়া কাপের ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধি.), বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, বিরাট কোহলি, সুরেশ রায়না, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজা, হরভজন সিং, প্রাভিন কুমার, জহির খান, আশিস নেহরা, প্রজ্ঞান ওঝা, অশোক দিন্দা, রবীচন্দ্রন অশ্বিন, সৌরভ তিওয়ারি।