প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একসময় ভারতযাত্রী পর্যটকদের লক্ষ্যই থাকত তাজমহল দেখা। এখন অনেকে সুযোগ খোঁজেন তাজমহলের পাশাপাশি যদি শচীন টেন্ডুলকারকেও একটু দেখা যায়! চি চং উই না চাইতেই সেই সুযোগটা পেয়ে গেলেন। ইন্ডিয়ান ব্যাডমিন্টন লিগে খেলতে আসা বিশ্বের এক নম্বর ব্যাডমিন্টন তারকার খেলা দেখতে এসেছিলেন টেন্ডুলকার নিজেই। চং উই তো দারুণ খুশি। মুম্বাই মাস্টার্সের হয়ে ম্যাচ জিতেছেন, দর্শক স্বয়ং টেন্ডুলকার। মালয়েশিয়ান ব্যাডমিন্টন তারকার আনন্দে দেখে কে! মজার ব্যাপার হচ্ছে, টেন্ডুলকারের ভক্ত হলেও চং উই জীবনে কোনো দিন ক্রিকেট খেলা দেখেননি। টেন্ডুলকারের সঙ্গে সাক্ষাতের পর অবশ্য প্রবল হয়েছে ক্রিকেট দেখার ইচ্ছা, ‘তিনি আমার ম্যাচ দেখতে এসেছেন। হয়তো আমিও এক দিন ক্রিকেট ম্যাচ দেখতে যাব।’ ওয়েবসাইট।