টেন্ডুলকার নিজেই দায়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শততম সেঞ্চুরিটা এখনো না আসায় শচীন টেন্ডুলকারকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন ইয়ান চ্যাপেল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক হিন্দুস্তান টাইমস-এ লেখা তাঁর কলামে সমালোচনার তীরে বিঁধেছেন ভারতের বিখ্যাত ব্যাটিং লাইনআপকেওসিডনিতে শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরিটা হয়ে গেলে আর কিছু না হোক অন্তত এই একটা ভালো অনুভূতি নিয়েই পার্থে যেতে পারত ভারত। ওই সেঞ্চুরিটা হতে পারত অন্ধকারে আলোকরেখা। কিন্তু হলো না। এসসিজিতে টেন্ডুলকার সেঞ্চুরিটা পেলে শুধু ভারতীয় দলেরই ভালো হতো না, ক্রমেই বড় হয়ে ওঠা তার পিঠের বোঝাটা খসে যেত এবং অন্য ব্যাটসম্যানদেরও স্বস্তি পেতে সাহায্য করত। তাদের ভাগ্য ফেরাতে এখন কী দরকার সেটা একমাত্র বিধাতাই জানেন।এই অনন্যসাধারণ মাইলফলকটা এখনো না ছুঁতে পারার জন্য টেন্ডুলকার নিজেই দায়ী। সে তো দারুণ খেলছিল, কিন্তু মাইলফলকটার কাছাকাছি যেতেই বোলারদের ওপর আর চড়াও হতে পারল না। এ সময় তাকে খেলতে হচ্ছিল একজন খণ্ডকালীন স্পিনারকে। আর সেই মাইকেল ক্লার্ককে আক্রমণ করতেই কিনা অনীহা দেখালেন!৩৭/৩ থেকে ৬৫৯/৪, স্কোরটা বলবে ভারতের দুর্দশার জন্য বোলাররাই দায়ী। তবে ঘটনা হচ্ছে ভারত সিডনিতে হেরেছে প্রথম ইনিংসে ১৯১-এর কারণেই।অস্ট্রেলিয়ায় ব্যাটিংয়ে ভালো সূচনাটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথম দুই ঘণ্টায় ব্যাটসম্যানদের সব সময়ই লড়াই করতে হয়। তবে এই লড়াইয়ে জিতে গেলে কিংবা নিদেনপক্ষে সমতা রাখতে পারলে বিকেলের সূর্যালোক দুই হাত ভরে উপহার দেবে ব্যাটসম্যানদের। প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ফেললে লড়াইটা তো ওখানেই শেষ। ভারতীয়রাও এ অবস্থা থেকে বেরোতে পারেনি।দ্বিতীয় ইনিংস থেকে ভারতের একমাত্র অর্জন গৌতম গম্ভীরের ইনিংসটাই। সে ছিল যেমন ইতিবাচক তেমনি আক্রমণাত্মক। তবে প্রথম ইনিংসের ভুলের পুনরাবৃত্তি করেই তাঁর পতন। ব্যাটিং-দক্ষতার একটি অংশ হচ্ছে ভুল থেকে শিক্ষা নেওয়া। কিন্তু টেন্ডুলকারসহ ভারতের ব্যাটসম্যানরা একই ফাঁদে বারবার ধরা পড়েছে।ভুল থেকে শিক্ষা নেওয়াটা সবচেয়ে বেশি জরুরি বীরেন্দর শেবাগের। সে হাওয়ায় ভাসিয়ে কাট শট খেলার ভুলটা থেকে বেরোতে পারছে না। শেবাগ হয়তো বলবে, ‘আমি এভাবেই খেলি।’ কিন্তু প্রতিপক্ষ যখন আপনাকে আপনার খেলাটা খেলতে না দেওয়ার পরিকল্পনা করবে তখন আপনাকেও এক ধাপ এগিয়ে চিন্তা করতে হবে। একমাত্র শেবাগই ওয়াকায় ভারতের ভাগ্য খুব দ্রুত বদলে দিতে পারে তার বিধ্বংসী ইনিংস খেলে।ভারতকে মূল্য দিতে হচ্ছে গত কয়েক বছরের অদূরদর্শী দল নির্বাচন-নীতির জন্যও। ব্যাটিং লাইনআপে তারুণ্যের অন্তর্ভুক্তিটা এখন খুবই জরুরি। আর দেশের বাইরে টানা ছয়টি টেস্ট পরাজয় হয়তো নির্বাচকদের নিজেদের ভুল বুঝতে সাহায্য করবে। দলের এই খারাপ সময়ে নির্বাচকেরা হয়তো কিছু পরিবর্তন এনে দলের দুর্বলতা ঢাকার চেষ্টা করবেন। তবে এ রকম সময়ে নতুনদের দলে নিয়ে আসা মোটেই ঠিক না। যা-ই হোক, তাদের তো হারানোর কিছুই নেই। যেহেতু অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণের সামনে সিনিয়ররা সংগ্রাম করছে, তাই কিছু তারুণ্যের ছোঁয়ায় ভারতের ভাগ্য বদলাতেও পারে।সিডনিতে টেন্ডুলকারের সেঞ্চুরিতে হয়তো ভারতের হতাশা কিছুটা কাটত। এখন ওয়াকায় টেন্ডুলকারের সেঞ্চুরি ও শেবাগের আক্রমণই ভারতের আশা বাঁচিয়ে রাখতে পারে। ওয়েবসাইট।