টেন্ডুলকার ফিরলেন ওয়ানডে দলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এ বছর ভারত ওয়ানডে খেলেছে ২৯টি। শচীন টেন্ডুলকার খেলেছেন এর মাত্র দুটিতে। সর্বশেষ ২৪ ফেব্রুয়ারি। ওই ম্যাচে ওয়ানডেতে প্রথম ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়ার পর থেকেই ৫০ ওভারের ক্রিকেট থেকে বিশ্রামে ছিলেন। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ রঙিন পোশাকে খেলা টেন্ডুলকার ফিরছেনও একই দলের বিপক্ষে। একমাত্র টি-টোয়েন্টি আর পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত ১৬ জনের দলে ফিরেছেন লেগ স্পিনার পীযুষ চাওলাও। বিশ্বকাপের আগে এটাই ভারতের শেষ ওয়ানডে সিরিজ। টেন্ডুলকার পাচ্ছেন ক্যারিয়ারের প্রথম বিশ্বকাপ জেতার প্রস্তুতি নেওয়ার সুযোগ। ৯ জানুয়ারি ডারবানে একমাত্র টি-টোয়েন্টি। ১২ তারিখ প্রথম ওয়ানডে। ওয়েবসাইট।ভারতীয় দল: ধোনি (অধিনায়ক), শেবাগ, গম্ভীর, টেন্ডুলকার, কোহলি, রায়না, যুবরাজ, হরভজন, জহির, নেহরা, প্রাভিন, মুনাফ, অশ্বিন, ইউসুফ, পীযুষ, শ্রীশান্ত।