টেন্ডুলকার বনাম ওয়ার্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেন ওয়ার্নের দুর্দান্ত বল। সেটিকে স্ট্রেট ড্রাইভে সীমানা পার করিয়ে দিলেন শচীন টেন্ডুলকার। এমনটা দেখা যাবে হয়তো ক্রিকেট-তীর্থ লর্ডসে। লর্ডস গ্রাউন্ডের দ্বিশতবার্ষিকী উপলক্ষে ৫ জুলাই ‘হোম অব ক্রিকেটে’ সীমিত ওভারের এক প্রদর্শনী ম্যাচের দুটি দল নিয়ে মুখোমুখি হবেন টেন্ডুলকার ও ওয়ার্ন। লর্ডসের স্বত্বাধিকারী মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) নেতৃত্বে থাকবেন গত বছর ক্রিকেটকে বিদায় জানানো টেন্ডুলকার। ২০০৭ সালে অবসর নেওয়া শেন ওয়ার্ন অবশিষ্ট বিশ্ব একাদশের অধিনায়ক। সাবেক সতীর্থ সৌরভ ও দ্রাবিড়, যাঁদের টেস্ট অভিষেক হয়েছিল লর্ডসেই, তাঁদের এমসিসি দলে পাবেন টেন্ডুলকার। ‘এমন একটা মর্যাদাপূর্ণ ম্যাচে এমসিসিকে নেতৃত্ব দিতে পারাটা সম্মানের, প্রস্তাব পেতেই সানন্দে আমি তা গ্রহণ করেছি’—এই ম্যাচ নিয়ে রোমাঞ্চিত ২০১০ সালে এমসিসির সম্মানসূচক আজীবন সদস্যপদ পাওয়া জন্য টেন্ডুলকার। এএফপি।