প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কেউ বলছেন, চলো আমরা তাঁকে এমন একটা বিদায় দিই, যেটা তাঁর মনে থাকবে আজীবন। কেউ চান, এখনই ‘বিদায়’ না বলে তিনি যেন খেলেন আরও কিছুদিন। টুইটারে ‘দিস টাইম ফর 10ডুলকার’ হ্যাশট্যাগ খুঁজলে এমন আরও অনেক আবেগঘন টুইট চোখে পড়বে আপনার। শচীন টেন্ডুলকারের সৌজন্যে গতকাল আনুষ্ঠানিকভাবে এই হ্যাশট্যাগের ঘোষণা দিয়েছে আইপিএলের তাঁর দল মুম্বাই ইন্ডিয়ানস। এর পর থেকে এই হ্যাশট্যাগে চলছে টেন্ডুলকার-বন্দনা। চ্যাম্পিয়নস লিগ টি-টোয়েন্টিতেই শেষবারের মতো রঙিন জার্সি গায়ে খেলছেন টেন্ডুলকার। ব্যাটিং জিনিয়াসের বিদায় মুহূর্তে কিছুটা আবেগাক্রান্ত তো হতেই পারেন তাঁর ভক্তরা। বিশেষ করে মুম্বাইকররা। ওয়েবসাইট।