টেন্ডুলকার-মন্দিরে অঞ্জলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের ওপর প্রশংসাবৃষ্টি ঝরে সবখানেই। তবে দারুণ দুটি ইনিংস খেলে দলকে ম্যাচ জেতানোর পর স্ত্রী অঞ্জলির প্রশংসা শোনাটা তাঁর জন্য বিশেষ কিছু। ব্যাঙ্গালোর টেস্টের নিজেদের প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসে টেন্ডুলকার খেলেছেন ৫৩ রানের ম্যাচ জেতানো ইনিংস। চিন্নাস্বামী স্টেডিয়ামের ভিআইপি গ্যালারিতে বসে এই দুটো ইনিংসই দেখেছেন টেন্ডুলকার-পত্নী। স্বামীর বিস্ময়কর পারফরম্যান্স প্রাণভরে দেখেছেন অঞ্জলি।স্বামীর ক্রিকেট খেলায় যাতে ব্যাঘাত না ঘটে, তাই সাধের ডাক্তারি ছেড়ে পুরোদস্তুর গৃহিণী সেজে সংসার সামলাচ্ছেন। আর ঘরে বসে স্বামীকে অকাতরে বিলিয়ে আসছেন প্রেরণা। প্রত্যক্ষ সমর্থন জোগাতে কখনো কখনো চালে আসেন ভিআইপি গ্যালারিতেও। এসেছিলেন ব্যাঙ্গালোর টেস্ট দেখতেও, ম্যাচের পর স্বামীকে ভাসিয়েছেন প্রশংসায়, ‘আমি সব সময়ই রোমাঞ্চ বোধ করি। শচীন যা-ই করুক না কেন, আমার খুবই উত্তেজনা হয়। ও ডাবল সেঞ্চুরি করলে এমনিতেই সেটি মহা উত্তেজনার বিষয় আমার কাছে এবং সেটি যদি হয় অস্ট্রেলিয়ার বিপক্ষে, তাহলে তো কথাই নেই। সে যা-ই করুক না কেন আমি খুশি।’ দুই ম্যাচের টেস্ট সিরিজে ভারত অস্ট্রেলিয়াকে হারিয়েছে ২-০-তে। দলের এই নৈপুণ্যে স্বভাবতই উচ্ছ্বসিত ভারতবাসী। দলের সাফল্য উদ্যাপনে অঞ্জলি টেন্ডুলকার-স্ত্রী পরিচয়ের বাইরেও একজন এক ভারতীয়, ‘অবশ্যই অন্য ভারতীয়র মতোই আমিও রোমাঞ্চিত। আমি জানতাম, শচীনের জন্য জেতাটা ছিল গুরুত্বপূর্ণ। অস্ট্রেলিয়াকে ভারতের মাটিতে হারানো তাও আবার ২-০ ব্যবধানে, এর গুরুত্বই আলাদা। আমি তাঁর এবং পুরো ভারতীয় দলের পারফরম্যান্সেই উল্লসিত।’ ওয়েবসাইট।