টেন্ডুলকার-মুদ্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

অবসর নিয়েছেন কয়েক মাস হতে চলল। শচীন টেন্ডুলকারকে নিয়ে উন্মাদনা একটু কমে গেছে ভাবছেন? উত্তর ‘হ্যাঁ’ হয়ে থাকলে ভুল করছেন। ভারতীয়দের কাছে টেন্ডুলকার এখনো আগের মতোই আছেন।
অবসরের পরেও ‘টেন্ডুলকার ম্যানিয়া’ উসকে দিচ্ছে ভারতের একটি গয়না প্রস্তুতকারক কোম্পানি। এই কিংবদন্তির নামে বিশেষ একধরনের মুদ্রা বাজারে ছাড়ছে ওই প্রতিষ্ঠান। প্রায় ২০০ গ্রাম ওজনের রুপার সেই মুদ্রায় খোদাই করা থাকছে টেন্ডুলকারের নাম, মুখমণ্ডল আর স্বাক্ষর। থাকছে ইংরেজি নামের আদ্যক্ষর ‘এসটি’ এবং ‘২০০ টেস্ট’ কথাটাও। ১৪ মার্চ আনুষ্ঠানিকভাবে এই মুদ্রার অবমুক্ত করবেন টেন্ডুলকার নিজে। একই কোম্পানি গত বছর টেন্ডুলকারের সম্মানে ১০ গ্রাম ওজনের এক লাখ মুদ্রা বাজারে ছেড়েছিল। তবে এবার অবশ্য সংখ্যাটা এত বেশি নয়। টেন্ডুলকারের টেস্ট রানের সঙ্গে মিল রেখে বাজারে ছাড়া হচ্ছে ঠিক ১৫ হাজার ৯২১টি মুদ্রা। ওয়েবসাইট।