টেন্ডুলকার-শেবাগ নেই ওয়ানডে দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকার, হরভজন সিং, প্রজ্ঞান ওঝা, জহির খান, বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর, ইশান্ত শর্মা—না, ভারতের প্রথম একাদশের তালিকা দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে নিয়মিতদের মধ্যে যাঁরা নেই, তাঁদের নাম। প্রথম চারজনকে দেওয়া হয়েছে বিশ্রাম, পরের তিনজনের আছে ছোটখাটো চোটের সমস্যা। দলে একমাত্র নতুন মুখ অনেক দিন থেকেই জাতীয় দলের কড়া নাড়তে থাকা ওপেনার শিখর ধাওয়ান। বিশ্রাম ও চোটের কারণেই অস্ট্রেলিয়ার ওয়ানডে দলে থাকছেন না পন্টিং, ওয়াটসন, জনসন, টেইট, হ্যারিসরা। ১৭ অক্টোবর কোচির ওয়ানডে দিয়ে শুরু হবে তিন ম্যাচের সিরিজ।ওয়ানডে সিরিজের ভারতীয় দল: মহেন্দ্র সিং ধোনি (অধি.), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, যুবরাজ সিং, সৌরভ তিওয়ারি, রবিচন্দ্রন অশ্বিন, প্রাভিন কুমার, আশিষ নেহরা, মুনাফ প্যাটেল, বিনয় কুমার, রবীন্দ্র জাদেজা, রোহিত শর্মা।