প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯ টেস্ট, ৪৬৩ ওয়ানডে, ১টি টি-টোয়েন্টি। মুম্বাই টেস্টের আগেই রেকর্ড ৬৬৩টি আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়ে গেছে শচীন টেন্ডুলকারের। এই ৬৬৩ ম্যাচে সতীর্থ ও প্রতিপক্ষ মিলিয়ে টেন্ডুলকারের সঙ্গে খেলেছেন ৯৮৭ জন। এঁদের মধ্যে রাহুল দ্রাবিড়কেই সঙ্গী হিসেবে সবচেয়ে বেশি পেয়েছেন ক্রিকেট কিংবদন্তি। ১৯৯৬ থেকে ২০১২ সালের মধ্যে একসঙ্গে ৩৯১টি ম্যাচ খেলেছেন এই দুজন। অনিল কুম্বলে (৩৬৭) ও সৌরভ গাঙ্গুলীও (৩৪১) টেন্ডুলকারের সঙ্গে তিন শর বেশি ম্যাচ খেলেছেন। এ ছাড়া আরও ১৮ জন তাঁর সঙ্গে এক শ বারের বেশি মাঠে নেমেছেন। প্রতিপক্ষ হিসেবে সনাৎ জয়াসুরিয়াকেই সবচেয়ে বেশি ৭৮টি ম্যাচে পেয়েছেন টেন্ডুলকার।