টেন্ডুলকার সেরা খেলোয়াড়
শচীন টেন্ডুলকারের মুকুটে যুক্ত হলো আরও একটি পালক। ২০১০ সালের সেরা খোলোয়াড় হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে আইসিসি। ২০০৯ সালে ভালো খেলার জন্যই তাঁকে এই পুরস্কার দেওয়া হলো। নিজ দেশের বীরেন্দর শেবাগ, দক্ষিণ আফ্রিকার হাশিম আমলা ও ইংল্যান্ডের গ্রায়েম সোয়ানকে পেছনে ফেলে ভারতের এই ব্যাটিং জিনিয়াস সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। আইসিসি আজ বুধবার সন্ধ্যায় এ ঘোষণা দেয়। ভারতের বেঙ্গালুরুতে এলজি আইসিসি অ্যাওয়ার্ডের এ অনুষ্ঠান হবে।‘এ পুরস্কার জেতা সত্যিই আনন্দের ও উত্তেজনাকর’—পুরস্কারের খবর পাওয়ার পর সংক্ষিপ্ত বক্তব্যে এ কথা বলেন ৩৭-এ পা রাখা এ যুগের ব্রাডম্যান। বছরের সেরা টেস্ট ক্রিকেটার হয়েছেন ভারতের ওপেনার বীরেন্দর শেবাগ ও সেরা ওয়ানডে ক্রিকেটার দক্ষিণ আফ্রিকার এবি ডি ভিলিয়ার্স। সেরা টেস্ট ও ওয়ানডে দল যথাক্রমে ভারত ও অস্ট্রেলিয়া।ইংল্যান্ডের ফাস্ট বোলার স্টিফেন ফিন হয়েছেন বছরের সেরা উদীয়মান খেলোয়াড়। গত বছরের মতো এ বছরও সেরা আম্পায়ার হয়েছেন পাকিস্তানের আলিম দার। রয়টার্স ও টাইমস অব ইন্ডিয়া