টেন্ডুলকারই সেরা: ভিভ রিচার্ডস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিনি নিজেই সর্বকালের অন্যতম সেরাদের একজন। সেই ভিভ রিচার্ডসই এবার প্রশংসায় ভাসালেন টেন্ডুলকারকে। বললেন, তাঁর দেখা ব্যাটসম্যানদের মধ্যে টেন্ডুলকারই সর্বকালের সেরা, ‘আমি তো ডনের (ব্র্যাডম্যান) খেলা দেখিনি। কিন্তু খেলাটির সঙ্গে যত দিন ধরে সম্পৃক্ত আছি, শচীন টেন্ডুলকারের চেয়ে ভালো ব্যাটসম্যান আমি আর দেখিনি। শচীনের চেয়ে ভালো ব্যাটসম্যান যদি কেউ থেকে থাকে, তার জন্ম এখনো হয়নি। আমার কাছে টেন্ডুলকারের যে জিনিসটা সবচেয়ে বেশি টানে, এতগুলো বছর ধরে ব্যথা, দুঃখ, ব্যর্থতা, ক্লান্তি—সব অস্বীকার করে ক্যারিয়ারের চক্রটা পূর্ণ করাকে। সব মিলে সে পরিপূর্ণ এক খেলোয়াড়। বাকি যেকোনো ক্রিকেটারের চেয়ে তাকে আমি সবচেয়ে সম্মান করি।’ স্যার ভিভের সম্মান! এও তো টেন্ডুলকারের অনেক বড় পাওয়া! ওয়েবসাইট।