টেন্ডুলকারও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কটল্যান্ডের গ্লাসগোতে আজ পর্দা উঠছে ২০তম কমনওয়েলথ গেমসের। বিশাল এই ক্রীড়াযজ্ঞের অংশ হচ্ছেন শচীন টেন্ডুলকারও। অ্যাথলেট হিসেবে যে নয়, সেটা অনুমেয়। আজকের জাঁকজমক উদ্বোধনী অনুষ্ঠানে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ, ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন ও তাঁর মন্ত্রিসভার সহকর্মী, স্কটল্যান্ডের ফাস্ট মিনিস্টার অ্যালেক্স সালমন্ড ও তাঁর মন্ত্রিসভার সহকর্মীদের সঙ্গে ভারতের ‘ক্রিকেট দেবতা’ও আমন্ত্রিত অতিথি। টেন্ডুলকার ইউনিসেফের বিশ্ব শুভেচ্ছা দূত। সেই ভূমিকাই কমনওয়েলথ গেমসের অংশীদার করছে তাঁকে। ব্রিটেনের পত্রপত্রিকার খবর অনুযায়ী, উদ্বোধনী অনুষ্ঠানে ইউনিসেফ স্কটল্যান্ডের কিংবদন্তি সাইক্লিস্ট স্যার ক্রিস হয়, ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক কোচ অ্যালেক্স ফার্গুসন ও টেন্ডুলকারকে নিয়ে নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্রও দেখানোর কথা। পিটিআই।