টেন্ডুলকারকে অপেক্ষায় রাখতে চান আফ্রিদি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র একটা সেঞ্চুরির অপেক্ষায় দিন গুনছেন টেন্ডুলকার ভক্তরা। আর একটা সেঞ্চুরি হলেই টেস্ট-ওয়ানডে মিলিয়ে শতকের শতক পূর্ণ করার বিস্ময়কর কীর্তি গড়ে ফেলবেন ক্রিকেটের সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান। এবারের বিশ্বকাপে ইতিমধ্যেই দুইটি সেঞ্চুরি করে সর্বোচ্চ রান সংগ্রাহকের আসনে বসেছেন টেন্ডুলকার। স্পর্শ করেছেন একদিনের ক্রিকেটে ১৮ হাজার রানের মাইলফলক। সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে তিনি শতকের শতকটাও উদযাপন করে ফেলতে পারবেন বলে আশা করছেন অনেকেই। তবে টেন্ডুলকারকে এত সহজে এই কীর্তিটা গড়তে দিতে চান না শহীদ আফ্রিদি। বিস্ময়কর এই মাইলফলকটা স্পর্শ করার জন্য টেন্ডুলকারকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানি অধিনায়ক।এক্সপ্রেস সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাত্কারে আফ্রিদি বলেছেন, ‘শততম আন্তর্জাতিক শতকের জন্য টেন্ডুলকারকে এই বিশ্বকাপটা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। কারণ সেমিফাইনালে আমরা তাঁকে বা অন্য কোন ভারতীয় ব্যাটসম্যানকেই বড় কোন ইনিংস খেলার সুযোগ দিতে চাই না।’৩০ মার্চ মোহালিতে এই ঐতিহাসিক সেমিফাইনালটা জেতার ব্যাপারেও চরম আত্মবিশ্বাসী শহীদ আফ্রিদি। তাঁর অন্যান্য সতীর্থরাও বিশ্বকাপে ভারতের বিপক্ষে মাঠে নামার জন্য মুখিয়ে ছিল জানিয়ে তিনি বলেছেন, ‘এটা ক্রিকেট। এখানে দুটি দলই নিজেদেরকেই সম্ভাব্য বিজয়ী হিসেবে দাবি করতে পারে। কিন্তু সাম্প্রতিক ফর্ম, পারফরমেন্সের বিচারে আমি খুবই আত্মবিশ্বাসী যে, সেমিফাইনালে আমরা ভারতকে হারাতে পারব।’ ওয়েবসাইট