টেন্ডুলকারকে নিয়ে নানা মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেন্ডুলকার আর সংশয়—শব্দ দুটো পাশাপাশি বসেছে খুব কমই। ক্রিকেটার হিসেবে সামর্থ্য নিয়ে সংশয়ের অবকাশই খুব একটা রাখেননি শচীন টেন্ডুলকার। কিন্তু ক্রিকেট মাঠ আর রাজনীতির মাঠ যে এক নয়! সাংসদ টেন্ডুলকারকে নিয়ে অনেক প্রশ্ন তাই ক্রিকেটাঙ্গনেই। তবে সংশয় নেই অমিতাভ বচ্চনের। বলিউড কিংবদন্তির ধারণা, যোগ্য বলেই এই সম্মান পেয়েছেন টেন্ডুলকার। অমিতাভের মতো রুপালি পর্দা থেকে কিছুদিন রাজনীতির মাঠে ঘুরে আসা সঞ্জয় দত্ত অবশ্য এটাকে ভালোভাবে দেখছেন না। তবে সাবেক জিম্বাবুয়ের অধিনায়ক হিথ স্ট্রিকের ধারণা, রাজনীতির অঙ্গনেও সফল হবেন টেন্ডুলকার।মুক্তির প্রতীক্ষায় থাকা চলচ্চিত্র ডিপার্টমেন্ট-এর প্রচারণামূলক এক অনুষ্ঠানে এসেছিলেন অমিতাভ ও সঞ্জয়। সময়ের আলোচিত ইস্যু নিয়ে সেখানেই কথা বললেন অমিতাভ, ‘এটা একটা সাম্মানিক পদ। শচীন ও রেখা (অভিনেত্রী) যোগ্য হিসেবেই এই সম্মান পেয়েছেন। আমার মনে আছে নার্গিসজিও (অভিনেত্রী) রাজ্যসভার সদস্য হিসেবে মনোনীত হয়েছিলেন। সিদ্ধান্তটা ওদের নিজেদের, ভালো-মন্দ প্রমাণের দায়টা ওদের ওপরই ছেড়ে দিন।’তবে ডিপার্টমেন্ট-এ অমিতাভের সহ-অভিনেতা সঞ্জয়ের মত ভিন্ন, ‘রাজ্যসভার সদস্য হওয়া বড় একটা সম্মান। আমি শচীনের ভীষণ ভক্ত, ও ভারতের গর্ব, ভারতের রত্ন। কিন্তু ওকে রাজ্যসভার সদস্য দেখে আমার ভালো লাগেনি। যেভাবে ছিল, ওর সেভাবেই থাকা উচিত ছিল।’হিথ স্ট্রিকের ধারণা, হার না মানা মানসিকতার কারণে রাজনীতিতেও সফল হবেন টেন্ডুলকার, ‘মানুষ হিসেবে টেন্ডুলকার অসাধারণ, সবকিছুই করে নিজেকে উজাড় করে দিয়েছেন। আমি নিশ্চিত, রাজনীতিবিদ হিসেবেও ও সফল হবেন। আর সব ক্ষেত্রেই টেন্ডুলকার সফল হয়েছেন এবং সমীহ আদায় করে নিয়েছেন। নতুন ইনিংসেও ব্যতিক্রম হবে না।’ ওয়েবসাইট।