টেন্ডুলকারকে নিয়ে বিতর্কে আজহার
কদিন আগে কোনো এক অনুষ্ঠানে আজহারউদ্দিন বলেছিলেন, অধিনায়ক হওয়ার যোগ্য শচীন টেন্ডুলকার ছিলেন না। তাঁর এই মন্তব্যের পর মিডিয়ায় চলছে ভারতের সাবেক অধিনায়ক আজহারকে জড়িয়ে সমালোচনার ঝড়। আজহার দাবি করলেন, তাঁর সামান্য মন্তব্যকে কেন্দ্র করে তাঁকে অনাকাঙ্ক্ষিত এক বিতর্কে টেনে এনেছে গণমাধ্যম।তবে টেন্ডুলকার অধিনায়ক হওয়ার যোগ্য ছিলেন না, এই মন্তব্যে এখনো অটল ম্যাচ পাতানো কেলেঙ্কারিতে জড়িয়ে ক্রিকেট থেকে নিষিদ্ধ হওয়া আজহার। বলছেন, তিনিই শুধু নন, ভারতে অনেকেই আছেন যাঁরা তাঁর সঙ্গে একমত হবেন।‘যদি আমি শচীনকে ভালো অধিনায়ক বিবেচনা না-ই করে থাকি, তাহলে এমন আপত্তি তোলা লোকও পাওয়া যাবে লাখ লাখ। এক দশক আগে অধিনায়কত্ব ছেড়ে দেওয়ার পর শচীন নিজেই তো অধিনায়কত্ব নিতে চায়নি। আজহারউদ্দিন কোনো কথা বললেই সেটি কেন বড় বিষয় হয়ে ওঠে? কারণ আমি বিষয়গুলো নিজের মধ্যেই রাখতে ভালোবাসি। ছাদের ওপর দাঁড়িয়ে চিৎ কার করি না’—প্রশ্নের সুরে বলেছেন সাংসদ আজহার।১৯৯৬ সালে আজহারউদ্দিনকে সরিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড অধিনায়ক করে শচীন টেন্ডুলকারকে। গুঞ্জন আছে, আজহারের সঙ্গে টেন্ডুলকারের ড্রেসিংরুমের সম্পর্কটাও ভালো ছিল না। দুইয়ে দুইয়ে চার মিলিয়েই ডানা মেলে গুঞ্জন। আজহার বলছেন, ‘আমি দেখছি, আমাকে বিতর্কে জড়ানো হচ্ছে। দেখতে পাচ্ছি, আমার সহজ এবং সাধারণ জীবনকে আবার হেয় করার জন্য আমাকে আক্রমণ করা হচ্ছে। লোকজন লুকোনো অর্থ খুঁজতে চাইছে, যা আসলে কিছুই না।’ নিন্দুকদের প্রতি তাই তাঁর আহ্বান, ‘অসার কথাবার্তা বাদ দিয়ে প্রকৃত ঘটনায় আসুন। অসার কথাবার্তা নিশ্চিতভাবেই বিতর্কের অবসান করে না।’টেন্ডুলকারের সঙ্গে সম্পর্কের বিষয়ে বলেছেন, ‘যদি শচীন আর আমার মধ্যে সম্পর্ক ভালো না-ই থাকত, খবরটা ভূমিকম্প ঘটিয়ে দিত।’ক্রিকেট ক্যারিয়ার শেষ হয়েছে অনেক আগেই। এখন তিনি পুরোপুরি রাজনীতিবিদ। বলেছেন, বর্তমানের ব্যস্ত জীবন নিয়ে তিনি বেশ ভালো আছেন, টেন্ডুলকারসহ সাবেক সতীর্থ অনেকের সঙ্গেই যোগাযোগটা তাঁর কম হয়। ওয়েবসাইট।