টেন্ডুলকারকে নিয়ে...
সময় বড় নিষ্ঠুর, কত অসম্ভবকেই না সম্ভব বানিয়ে ছাড়ে! একসময় যা ছিল হাহাকার, সময়ে সেটাই এখন বিরক্তি। একসময় ভারতজুড়ে হাহাকার ছিল ‘শচীন টেন্ডুলকার চলে গেলে কী উপায় হবে!’ দলে শচীন টেন্ডুলকারের জায়গা নিয়ে প্রশ্ন উঠবে, তাঁর অবসর কামনা করা হবে ভারতেই—একসময় এটা কল্পনাও করা যেত না। এখন সেখানে প্রায়ই শোনা যাচ্ছে, ‘টেন্ডুলকার কেন এখনো খেলছেন!’ প্রথমে ফিসফিস, পরে ছিল গুঞ্জন। কয়েকদিন ধরে প্রশ্নটা উঠছে জোরেসোরেই, ‘টেন্ডুলকার কেন সরে দাঁড়াচ্ছেন না?’ সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক বিশেষজ্ঞ, সাবেক ক্রিকেটারের কণ্ঠেও একই কথা। গত মাসের শেষ দিকে পতৌদি স্মারক বক্তৃতা দিতে ভারতে এসে ইমরান খান বলেছিলেন, বিশ্বকাপ জিতেই অবসর নেওয়া উচিত ছিল টেন্ডুলকারের। এরই প্রতিধ্বনি এবার ভারতের এক সাবেক অধিনায়কের কণ্ঠেও। কপিল দেবও বলছেন, বিশ্বকাপ শেষেই বিদায় বলে দেওয়া উচিত ছিল টেন্ডুলকারের।কপিল অবশ্য উপলব্ধি করতে পারছেন, কাজটা টেন্ডুলকারের জন্য কঠিন, ‘বিশ্বকাপের পরই ও অবসর নিলে ভালো হতো। আরও ভালো হতো যদি বিশ্বকাপের আগেই ঘোষণা দিয়ে অবসর নিত। তবে ও এমন একজন ক্রিকেটার, খেলাটাকে যে আমাদের সবার চেয়ে বেশি ভালোবাসে। কেউ কেউ এমন থাকে যে ক্রিকেট ছাড়তে পারে না।’ ওয়েবসাইট।