টেন্ডুলকারকে বিসিসিআইয়ের না
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের নামের আগে এখন ‘সাহসী’ বিশেষণটাও জুড়ে দেওয়া যেতে পারে। সোয়া শ কোটি মানুষের দেশে যাঁর পরিচিতি ‘ক্রিকেট-ঈশ্বর’, সেই শচীন টেন্ডুলকারকেও ‘না’ করে বিসিসিআই! রঞ্জির কোয়ার্টার ফাইনালে সেঞ্চুরি (১০৮) পাওয়া টেন্ডুলকার সার্ভিসেসের বিপক্ষে সেমিফাইনাল ঘরের মাঠ ওয়াংখেড়েতেই খেলতে চেয়েছিলেন। শুধু চাওয়াই নয়, ম্যাচের ভেন্যু বদলে মুম্বাইয়ে দেওয়ার জন্য বিসিসিআইয়ের কাছে অনুরোধও জানিয়েছিলেন। কিন্তু তাতে সাড়া দেয়নি বোর্ড। নিয়মের কথা বলে ভেন্যু পরিবর্তনে অপারগতা জানিয়েছে সংস্থাটি। মুম্বাই-সার্ভিসেস সেমিফাইনালটি ১৬-২১ জানুয়ারি হবে দিল্লির পালাম ক্রিকেট গ্রাউন্ডে। ওয়েবসাইট।