টেন্ডুলকারকে ‘হুমকি’ দিয়েছিলেন স্টার্লিং
২০ ওয়ানডের ক্যারিয়ারে এর আগে ৫টি ফিফটি আছে; কেনিয়ার বিপক্ষে দুবার আউট হয়েছেন ৮০ রানের ঘরে। এবার সেঞ্চুরিটা পেয়েই গেলেন পল স্টার্লিং। সেঞ্চুরি পেলেন তো পেলেন, একেবারে রেকর্ড বইয়ে নাম তুলে ফেললেন এই আইরিশ ব্যাটসম্যান। ওয়ানডের ১৩তম সর্বোচ্চ ইনিংসটা খেলে ফেললেন তিনি কানাডার বিপক্ষে।২১টি চার ও ৫টি ছয়ে সাজানো স্টার্লিংয়ের ১৭৭ রানের সুবাদে ৮ উইকেটে ৩২৫ রান তোলা আয়ারল্যান্ড কানাডাকে হারিয়েছে ৯২ রানে। অবশ্য টরন্টোর দুই ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচটি নিয়ে কারও কোনো আগ্রহ থাকার কথা ছিল না। স্টার্লিংয়ের দুর্দান্ত এক ইনিংসেই রাতারাতি আগ্রহ সৃষ্টি হলো।স্টার্লিং সেঞ্চুরি করেছেন ৯৭ বলে। ৩৭ বলে পরের ৭৭ রান করেছেন এই ওপেনার! একসময় শচীন টেন্ডুলকারের অপরাজিত ২০০ রানের ইনিংসটাকেও হুমকির মুখে মনে হচ্ছিল; স্টার্লিং যখন ক্যাচ তুলে দিয়ে আউট হলেন তখনো ৫.২ ওভারের খেলা বাকি। ওয়েবসাইট।