টেন্ডুলকারহীন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেন্ডুলকার
টেন্ডুলকার

দক্ষিণ আফ্রিকানরা কি শচীন টেন্ডুলকারকে মিস করছেন? করারই কথা, টেন্ডুলকারকে ছাড়া ভারতের এটাই যে প্রথম পূর্ণাঙ্গ দক্ষিণ আফ্রিকা সফর। এ ছাড়া ম্যান্ডেলার দেশে সবচেয়ে বেশি রান করা বিদেশি ব্যাটসম্যানও যে ভারতীয় কিংবদন্তি। টেস্ট ও ওয়ানডে মিলিয়ে দক্ষিণ আফ্রিকায় সর্বোচ্চ ৫৬টি ম্যাচ খেলে টেন্ডুলকার রান করেছেন ২৬২৪। দুইয়ে থাকা অস্ট্রেলীয় রিকি পন্টিং ৫১ ম্যাচে করেছেন ২৪২৯। শুধু ওয়ানডেতে ৪০ ম্যাচে ১৪৫৩ রান টেন্ডুলকারের, পন্টিং করেছেন ১৪২৩। টেস্টে অবশ্য টেন্ডুলকারের (১১৬১) চেয়ে বেশি রান আছে ওয়ালি হ্যামন্ডের (১৪৪৭)।